সুন্নিপন্থী সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন লাইট মাল্টিপল রকেট লঞ্চার মোতায়েনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করেছে তুরস্ক। সিরিয়ার সঙ্গে সীমান্তে এ রকেট ব্যবস্থা মোতায়েন করবে দেশটি। মঙ্গলবার এক সাক্ষাৎকারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলাত কাভুসোগলু এ তথ্য জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওয়াশিংটনের সঙ্গে চুক্তির অংশ হিসেবে মে মাসে তুরস্ক সীমান্তে হাই মবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (এইচআইএমএআরএস) মোতায়েন করা হবে।
হেবারতার্ক পত্রিকাকে কাভুসোগলু বলেন, ‘এই ব্যবস্থা আনা হচ্ছে যাতে করে আমরা আরও কার্যকরভাবে আইএসের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারি।’
আরও পড়ুন: ভয় পেয়েছেন প্রেসিডেন্ট সিসি, আরেক বসন্তের দ্বারপ্রান্তে মিসর!
তুরস্ক তাদের ভূখণ্ডে কয়েক দফা ভয়াবহ হামলার পর সিরিয়ায় অভিযান জোরদার করেছে। তুরস্কের ভূখণ্ডে হামলার জন্য আইএসকে দায়ী করে আসছে দেশটি।
আইএসের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন জোটের সদস্য হল তুরস্ক।আঙ্কারা চরমপন্থী গোষ্ঠীগুলোর ওপর বোমা বর্ষণের জন্য যুক্তরাষ্ট্রকে দেশটির দক্ষিণাঞ্চলের বিমান ঘাঁটি ব্যবহারেরও অনুমতি দিয়েছে। সূত্র: আল-জাজিরা।
/এএ/








