ভেনেজুয়েলায় সাপ্তাহিক ছুটি ৫ দিন, ২ দিন কাজ

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০১৬, ১৬:২৭আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৬:৩১

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সপ্তাহে দুই দিন কাজ করার নির্দেশ দিয়েছে ভেনেজুয়েলার সরকার। তীব্র বিদ্যুৎ সংকটের কারণে এই নির্দেশ দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি নিশ্চিত করেছে।

তীব্র বিদ্যুৎ সংকটে ভুগছে ভেনিজুয়েলা

উল্লেখ্য, ভেনেজুয়েলার ঘোষিত সরকারী ছুটির দিন শনি ও রবিবার। তবে সম্প্রতি বিদ্যুৎ ব্যবহার কমানোর উদ্দেশ্যে ইতোমধ্যেই ভেনিজুয়েলার ২ দশমিক ৮ মিলিয়ন সরকারি কর্মচারীকে শুক্রবারও সাপ্তাহিক ছুটি নিতে বলা হয়। আর মঙ্গলবার সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, ‘আগামীকাল থেকে বুধ ও বৃহস্পতিবারকেও ছুটির দিন হিসেবে পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।’ ফলে এখন থেকে শুধুমাত্র সোম ও মঙ্গলবার কাজ করতে হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।

তবে সপ্তাহে মাত্র দুইদিন কাজ করলেও তাদের বেতন-ভাতায় কোন পরিবর্তন আনা হচ্ছে না। তবে কাজের প্রতি তাদের নিষ্ঠাবান হওয়ার পরামর্শ দিয়েছেন মাদুরো। তিনি বলেন, ‘আমরা যারা সরকার পরিচালনা করছি, অবশ্যই তাদের এক সেকেন্ডের জন্যও কাজ করা বন্ধ করবো না।’  

প্রসঙ্গত, অনেকদিন ধরেই প্রচণ্ড অনাবৃষ্টি ও তীব্র বিদ্যুৎ সংকটে ভুগছে দক্ষিণ আমেরিকার এই দেশটি। অনাবৃষ্টির কারণে জলবিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় এই বিদ্যুৎ সংকট সৃষ্টি হয়। সূত্র: রয়টার্স

/ইউআর/বিএ/   

সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের