সবচেয়ে কম পর্যটক আসেন বাংলাদেশে!

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০১৬, ২২:৪০আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ২২:৪০

বিশ্বজুড়ে পর্যটন খাতে জনসংখ্যা ও পর্যটক সংখ্যার অনুপাতে বিভিন্ন দেশে পর্যটকদের সংখ্যার তথ্য প্রকাশ করা হয়েছে। এ তথ্য অনুসারে সবচেয়ে কম পর্যটক যেসব দেশে ভ্রমণ করেন তার তালিকা প্রকাশ করা হয়েছে। জনসংখ্যার অনুপাতে সবচেয়ে সবচেয়ে কম পর্যটক আসা দেশের তালিকার প্রথমেই রয়েছে বাংলাদেশের নাম।
এ তালিকাটি প্রকাশ করেছে প্রাইসইকনোমিক্স নামক সংস্থা। ওয়ার্ল্ড ব্যাংকের সংগৃহীত তথ্য থেকে তুলনামূলক বিশ্লেষণ করা ফলাফলে দেখা যায়, বাংলাদেশে প্রতি ১ হাজার ২৭৩ জন নাগরিকের বিপরীতে ১ জন করে পর্যটক ভ্রমণে আসেন।

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশি দম্পতি খুনের ঘটনায় ছেলেকে খুঁজছে পুলিশ
বাংলাদেশের পর এই তালিকায় রয়েছে ঘানা ও মলদোভা। এই দুটি দেশে জনসংখ্যার ঘনত্ব বাংলাদেশের মতো নয়। এই দুইটি দেশের ক্ষেত্রে এই তুলনামূলক অনুপাত যথাক্রমে প্রতি ৩৭২ ও ৩২৩ নাগরিকে একজন করে পর্যটক।
প্রাইসইকোনমিক্সের করা এই বিশ্লেষণে আরও বলা হয়, ওয়ার্ল্ড ব্যাংকের দেওয়া এই তথ্যে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। কেননা, এমন অনেক দেশ আছে যে সব দেশের কোনও তথ্যই ওয়ার্ল্ড ব্যাংকের কাছে ছিল না। হয় তথ্যের প্রাপ্যতা অথবা তথ্য সংগ্রহের পদ্ধতিতে সমস্যা থাকায় সে সব যুক্ত করা যায়নি। ফলে বিশ্লেষণে উঠে আসেনি ওই সব দেশের নাম। সূত্র: মেইল অনলাইন
/ইউআর/এএ/
    
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম