সমুদ্রে উচ্চতা বৃদ্ধিতে তলিয়ে গেছে সলোমনের ৫টি দ্বীপ

বিদেশ ডেস্ক
০৭ মে ২০১৬, ২২:৪৮আপডেট : ০৭ মে ২০১৬, ২২:৪৮

সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও উপকূলে ভূমিক্ষয়ের কারণে প্রশান্ত মহাসাগরীয় সলোমন দ্বীপপুঞ্জের পাঁচটি দ্বীপ অদৃশ্য হয়ে গেছে। শনিবার অস্ট্রেলিয়ান এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনটি এনভাইরনমেন্টাল রিসার্চ লেটার্সে প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও উপকূলে ভূমিক্ষয়ের কারণে প্রশান্ত মহাসাগরীয় সলোমন দ্বীপপুঞ্জের ৫টি দ্বীপ অদৃশ্য হয়ে গেছে। বিজ্ঞানীরা বলছেন, যে পাঁচটি প্রবাল দ্বীপ তলিয়ে গেছে সেসবের আয়তন ১২ একর। এসব দ্বীপে কেউ বাস করতেন না। তবে জেলেরা ব্যবহার করতেন।

আরও পড়ুন: আফগান নারীকে প্রকাশ্যে হত্যা করেছে তালেবান, ছড়িয়ে পড়েছে ভিডিও

প্রতিবেদনের মূল লেখক সিমন আলবার্ট। তিনি ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের রিসার্চ ফেলো। তিনি বলেন, সলোমন দ্বীপপুঞ্জকে সমুদ্র স্তরের উত্তপ্ত স্থান হিসেবে বিবেচনা করা হয়। কারণ বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় এখানকার সমুদ্র উচ্চতা তিনগুণ বেশি।

১৯৪৭ সাল থেকে ২০১৪ সালের মধ্যে বিমান ও স্যাটেলাইটের মাধ্যমে তোলা ৩৩টি দ্বীপের চিত্র বিশ্লেষণ করে গবেষকরা এ গবেষণা করেন। স্থানীয় জ্ঞানের ভিত্তিতে গবেষণা কাজে আরও যুক্ত করা হয় ঐতিহাসিক দৃষ্টিকোণ।

আরও পড়ুন: চীনা শিশুর হাত ও পায়ে আঙ্গুল ৩১টি!

প্রতিবেদনে আরও বলা হয়, ছয়টি প্রবাল দ্বীপ মারাত্মক ভূমিক্ষয়ের শিকার। এর মধ্যে ২০১১ সাল থেকে ২০১৪ সালের মধ্যে একটি দ্বীপের প্রায় ১০টি বাড়ি সাগরে তলিয়ে গেছে। দুটি অঞ্চলে উপকূলীয় রেখার ক্ষয়ের কারণে কয়েকটি গ্রাম ধ্বংস হয়ে গেছে। ১৯৩৫ সাল থেকে এসব গ্রামের অস্তিত্ব ছিল। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের