নিরাপদে ইংল্যান্ড পৌঁছেছে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী

বিদেশ ডেস্ক
১৭ মে ২০১৬, ২১:৪৩আপডেট : ১৭ মে ২০১৬, ২১:৪৯

বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী হারমোনি অব দ্য সিজ বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী হারমোনি অব দ্য সিজ ফ্রান্স থেকে যাত্রা শুরু ইংল্যান্ডে পৌঁছেছে। টাইটানিকের চেয়ে ৫গুণ বড় এ প্রমোদতরীর এটা ছিল প্রথম সমুদ্রযাত্রা। অনেকের মনেই আশঙ্কা ছিল টাইটানিকের মতো পরিণতি হতে পারে এ প্রমোদতরীর। তবে আশঙ্কা উড়িয়ে মঙ্গলবার ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দরে নোঙর ফেলেছে প্রমোদতরীটি।

রবিবার ফ্রান্সের পশ্চিমাঞ্চলের বন্দর সেইন্ট-নাজায়ের থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে প্রথমবারের মতো সমুদ্র যাত্রা শুরু করে হারমোনি অব দ্য সিজ। জাহাজটির প্রথম সমুদ্রযাত্রায় রওয়ানা দেওয়ার আগে কয়েক হাজার মানুষ বিদায় জানান। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সাউদাম্পটন বন্দরে অল্প কিছু মানুষ প্রমোদতরীটিকে স্বাগত জানান।

এটি ছিল প্রমোদতরীটির পরীক্ষামূলক সমুদ্রযাত্রা। যাত্রীদের প্রথম বাণিজ্যিক সমুদ্রযাত্রা করবে ২২ মে। চার রাতের ওই সমুদ্রযাত্রায় জাহাজটি সাউদাম্পটন থেকে রটেরডাম যাবে।

প্রমোদতরীটি তৈরিতে ব্যয় হয়েছে ১ বিলিয়ন ডলার। সময় লেগেছে প্রায় আড়াই বছর। ১ হাজার ১৮৭ ফুট দীর্ঘ ও ১৬টি ডেক সমৃদ্ধ এ প্রমোদতরীটি ফ্রান্সের আইফেল টাওয়ারের চেয়েও বড়। জাহাজটি ৬ হাজার ৭৮০ জন যাত্রী ও ২ হাজার ১০০ জন ক্রু বহন করতে সক্ষম।

এ প্রমোদতরীকে ভাসমান শহর হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। ২৫০০ স্টেটরুম, ২০টি ডাইনিং রুম, ২৩টি সুইমিং পুল এবং ১০ হাজার ফুল ও ৫০টি গাছসহ একটি পার্ক রয়েছে। আছে ১১ হাজারেরও বেশি শিল্পকর্মের বিশাল ভাণ্ডার।

এছাড়া আছে রোপ স্লাইড, মিনি গল্ফ, ক্যাসিনো, প্রায় দেড় হাজার আসনের থিয়েটার। আছে চোখ ধাধানো সব আয়োজনের পসরা। অন্যতম আকর্ষণ দশ তলা বিশিষ্ট ওয়াটার স্লাইড।

মার্কিন প্রতিষ্ঠান রয়্যাল ক্যারিবিয়ানের জন্য এই প্রমোদতরী নির্মাণ করেছে ফ্রান্সের প্রতিষ্ঠান এসটিএক্স। ২০১৩ সালের সেপ্টেম্বর প্রায় সোয়া লাখ টন ওজনের জাহাজটির নির্মাণ শুরু করে এসটিএক্স। আড়াই হাজার শ্রমিকের এক কোটি কর্মঘণ্টায় শেষ হয় নির্মাণ কাজ।

বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরীর ভেতরের কিছু ছবি:

নিরাপদে ইংল্যান্ড পৌঁছেছে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী

নিরাপদে ইংল্যান্ড পৌঁছেছে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী

নিরাপদে ইংল্যান্ড পৌঁছেছে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী

নিরাপদে ইংল্যান্ড পৌঁছেছে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী

নিরাপদে ইংল্যান্ড পৌঁছেছে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী

নিরাপদে ইংল্যান্ড পৌঁছেছে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী

সূত্র: দ্য টেলিগ্রাফ, রয়টার্স।

আরও খবর পড়ুন:

/এএ/

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম