ব্যক্তিগত তথ্য ফাঁস নিয়ে প্রতিবেদন

এপির বিরুদ্ধে উইকিলিকস ও অ্যাসাঞ্জের অভিযোগে পরস্পরবিরোধী মত

বিদেশ ডেস্ক
২৮ আগস্ট ২০১৬, ২০:৪৭আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ২১:১৪

উইকিলিকসের লোগো ও অ্যাসাঞ্জ হিলারি ক্লিনটনের আরও ই-মেইল ফাঁস করার হুমকি দেওয়ার কারণেই ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ তুলে উইকিলিকসের বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে এক বছর আগের বিষয় নিয়ে বার্তা সংস্থা এপি এখন সংবাদ প্রকাশ করছে বলে দাবি করেছিল এপি। উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের আইনজীবী প্রতিবেদনটির লেখক সাংবাদিক রাফায়েল সাত্তার ও ম্যাগি মাইকেল এপির সংবাদকর্মীদের জন্য নির্ধারিত নীতিমালা লঙ্ঘন ও মিথ্যাচারের অভিযোগ তুলেছেন। তবে আগের অভিযোগ নিয়ে এবার সাংঘর্ষিক মত প্রকাশ করলেন স্বয়ং জুলিয়ান অ্যাসাঞ্জ। এক সাক্ষাৎকারে অ্যাসাঞ্জ বলেছেন, এপির এক সাংবাদিক ব্যক্তি স্বার্থেই এ কাজটি করেছেন।

ফক্স নিউজের সাংবাদিক কেলি মেগিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জুলিয়ান অ্যাসাঞ্জ এপির সাংবাদিকের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন। সাক্ষাৎকারে অ্যাসাঞ্জের কাছে কেলি জানতে চেয়েছিলেন, ঢালাওভাবে ধর্ষিতা, সৌদি সমকামী অ্যাক্টিভিস্টসহ কয়েক হাজার ব্যক্তিগত মানুষের তথ্য ফাঁস নিয়ে এপির প্রতিবেদন সম্পর্কে। জবাবে অ্যাসাঞ্জ বলেন, আসলে প্রতিবেদনটি অর্থহীন। এটা এপি কিংবা এপির বড় কোনও টিমও এই কাজটি করেনি। এটা করেছেন এপি একজন সাংবাদিক... যার ব্যক্তিগত স্বার্থ রয়েছে।

উল্লেখ্য, ২৩ আগস্ট মার্কিন বার্তা সংস্থা এপি’র এক অনুসন্ধানে উইকিলিকস-এর বিরুদ্ধে ঢালাও ব্যক্তিগত তথ্যফাঁসের অভিযোগ আনা হয়। তাদের অনুসন্ধানে দাবি করা হয়, সম্প্রতি যে গোপন নথিগুলো ঢালাওভাবে উইকিলিকস ফাঁস করেছে, তাতে শত শত মানুষের ব্যক্তিগত তথ্যও রয়েছে। ব্যক্তিগত এসব তথ্যের মধ্যে রয়েছে অসুস্থ শিশু, ধর্ষণের শিকার নারী ও মানসিক রোগীর তথ্য। উইকিলিকসের বিরুদ্ধে তৃতীয় লিঙ্গের এক সৌদি নাগরিকের পরিচয় ফাঁস করে তাকে হুমকির মুখে ফেলার অভিযোগ আনা হয়েছে ওই প্রতিবেদনে।

উইকিলিকসের টুইট

তবে এপির এ প্রতিবেদন নিয়ে প্রশ্ন তোলে উইকিলিকস। প্রশ্নটি হলো, কেন ১৬ মাস  আগের ফাঁস হওয়া নথি নিয়ে এখন প্রতিবেদন? তারা দেখিয়ে দেয় এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছিল ২০১৫ সালের জুন মাসে। অর্থাৎ প্রায় এক বছরেরও বেশি সময় আগে। (http://bigstory.ap.org/article/7b2b1c34d7e846fbadc9dfdafd0d7485/wikileaks-exposes-saudi-liquor-runs-clintons-passport)। তখন এমন কোনও আলাপ ছিল না। এখন কেন? কারণ ডেমোক্র্যাটিক পার্টিকে নির্বাচন জেতানো?

এপির প্রতিবেদন প্রকাশের পর বেশ কয়েকটি টুইটের মাধ্যমে উইকিলিকস দাবি করেছে, তাদের বিরুদ্ধের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।  মোদ্দা কথায় ডেমোক্র্যাট হিলারিকে জেতাতে কর্পোরেট মিডিয়া যে সংঘবদ্ধ প্রচেষ্টা নিয়েছে, এ তারই ফলাফল। এপিকে নির্দেশ করে তারা বলছে, মার্কিন মিডিয়াগুলো কতোটা অধঃপতিত হয়েছে নির্বাচনকালে তা বোঝা যায়।

উইকিলিকস দাবি করেছে, যে তুর্কি নারী ও সৌদি অ্যাক্টিভিস্টের তথ্য ফাঁসের কথা বলা হয়েছে, তা উইকিলিকস ফাঁস করেনি।

এরপর এপি ও দুই প্রতিবেদকের বিরুদ্ধে মিথ্যাচার ও সাংবাদিকতার নীতিমালা ভঙ্গের অভিযোগ এনে লিখিত চিঠি দেন অ্যাসাঞ্জের আইনজীবী মেলিন্ডা টেরর। চিঠিতে তিনি লিখেছেন, রাফায়েল সাত্তার (একজন প্রতিবেদক) তার (মেলিন্ডা) সঙ্গে যোগ করেছেন, উইকিলিকস কর্তৃপক্ষের সঙ্গে নয়। নিজেকে উইকিলিকসের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জের আইনজীবী মাত্র উল্লেখ করে চিঠিতে আরও অভিযোগ করা হয়, রাফায়েল তার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও কৌশল অবলম্বন করেছেন। সেসময় এপিতে প্রকাশের অপেক্ষায় থাকা প্রতিবেদনটির ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এমনকি প্রতিবেদনটি যে পরদিনই প্রকাশ হতে যাচ্ছে, সে ব্যাপারেওর রাফায়েল কিছু জানাননি বলে অভিযোগ করেন মেলিন্ডা।

এপির ওই প্রতিবেদনে দাবি করা হয়, অভিযোগের ব্যাপারে উইকিলিকস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং তাদেরকে স্বপক্ষে ব্যাখ্যা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। এপি বলছে, অভিযোগের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে অভিযুক্ত উইকিলিকস-এর প্রধান সম্পাদক জুলিয়ান অ্যাসাঞ্জকে কয়েক মাস ধরে যোগাযোগের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছেন তারা।

এপি-র লিখিত প্রশ্নেরও কোনও উত্তর দেওয়া হয়নি। তবে নিজেদের টুইটারে দেওয়া এক পোস্টে উইকিলিকস অভিযোগটি অস্বীকার করেছে। তারা গোপনীয়তা নিয়ে উদ্বেগের বিষয়টি উড়িয়ে দিয়েছে এবং দাবি করেছে এসব ‘বানানো সংবাদ’ এবং তা ‘শিরোনাম হওয়ার মতোও গুরুত্বপূর্ণ নয়’।

উইকিলিকস-বিতর্ক

ব্যক্তিগত তথ্য ফাঁস নিয়ে প্রতিবেদন সম্পর্কেও তাকে জানানো হয়নি বলে অভিযোগ করেছেন মেলিন্ডা। তিনি লিখেছেন, রাফায়েলের সঙ্গে ইমেইলে কথোপকথনের সময় তাকে যা বলা হয়েছিল তার সঙ্গে প্রতিবেদন প্রকাশের পরবর্তী দাবি সাংঘর্ষিক। মেলিন্ডার দাবি, উইকিলিকসের কেউ সাক্ষাৎকার দেবে কিনা সে ব্যাপারে জানার জন্যই তার সঙ্গে যোগাযোগ করেছেন বলে ইঙ্গিত দিয়েছিলেন রাফায়েল।

ফলে মেলিন্ডার অভিযোগ দাঁড়াচ্ছে, যথাযথভাবে মন্তব্য জানতে না চেয়ে অ্যাসাঞ্জের মন্তব্য চাওয়া হয়নি বলে খবর প্রকাশ করে মিথ্যাচার করেছে এপি।

চিঠিতে এপি কর্তৃপক্ষের প্রতি মেলিন্ডা আবেদন জানিয়েছেন যেন রাফায়েলের বিরুদ্ধে তদন্ত চালানো হয় এবং তদন্তকালীন তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তাছাড়া রাফায়েলের প্রতিবেদনের বিরুদ্ধে উইকিলিকস থেকে দেওয়া প্রতিক্রিয়া যেন এপিতে প্রকাশ করা হয়, সে দাবিও জানিয়েছেন মেলিন্ডা।

এদিকে, তুর্কি নারীর ব্যক্তিগত তথ্য ফাঁসের যে অভিযোগ ওঠেছে উইকিলিকসের বিরুদ্ধে তা মিথ্যে বলে দাবি করেছে উইকিলিকস। এ তথ্য ফাঁসকারী মাইকেল বিস্ট নামক একটি টুইটার ব্যবহারকারী নিজেই দাবি করেছেন, এসব তথ্য তিনি ফাঁস করেছেন। মাইকেল বিস্টের টুইটটি রিটুইট করেছে উইকিলিকস।

সৌদি সমকামী অ্যাক্টিভিস্টের তথ্য ফাঁসের কথাও অস্বীকার করেছে উইকিলিকস। তারা দাবি করেছে, এক বছর আগে ফাঁস সৌদি ক্যাবল নিয়ে ২৩ আগস্ট সংবাদ প্রকাশ করে সংবাদমাধ্যমগুলো নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারির পক্ষ নিচ্ছে। হিলারির আরও তথ্য ফাঁসের ঘোষণার পরই এ খবর প্রকাশ করেছে এপি। এবং মূলধারার সংবাদমাধ্যগুলো এ জন্যই উইকিলিকসের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। সূত্র:  দ্য উইক, এপি।

/এএ/

 

সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম