সিরিয়ার রাসায়নিক হামলা

রুশ-মার্কিন সংঘাত এড়াতে জাতিসংঘের নতুন তদন্ত প্রস্তাব

বিদেশ ডেস্ক
০৭ এপ্রিল ২০১৭, ১৬:২৫আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ১৬:৩০

রুশ-মার্কিন সংঘাত এড়াতে জাতিসংঘের নতুন তদন্ত প্রস্তাব রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সংঘাত এড়াতে সিরিয়ার রাসায়নিক হামলার পূর্ণ তদন্তের প্রস্তাব দিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১০ সদস্য এই প্রস্তাব দেয়। নতুন এই প্রস্তাবে বলা হয়,  সিরিয়াকে ওই দিনের সামরিক অভিযানের বিস্তারিত জানাতে হবে। এর আগের প্রস্তাবে বলা হয়েছিল, এই হামলার তদন্তে সিরিয়াকে সহযোগিতা করতে হবে।

সুইডিশ রাষ্ট্রদূত অলোফ স্কুগ বলেন, ‘রাসায়নিক গ্যাস হামলা তদন্তে আমরা চেষ্টা করে যাচ্ছি। যেকোনও প্রস্তাব ভোটে যাওয়ার আগে আমরা আলোচনা করব।’

সিরিয়ার রাসায়নিক হামলার ঘটনা নিয়ে জাতিসংঘে উত্থাপিত এটি তৃতীয় প্রস্তাবনা। বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের রুদ্ধদ্বার বৈঠককে সামনে রেখে এই প্রস্তাবনা দেওয়া হয়।

তবে রাশিয়াসহ অন্যান্য স্থায়ী সদস্য এই প্রস্তাবনাকে সমর্থন দিবে কিনা সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। দামেস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সামরিক অভিযান শুরু করে দিয়েছে।

মঙ্গলবারে সিরিয়ার ইদলিবে রাসায়নিক হামলার পর এর জবাব দেওয়ার জন্য ভোটের দাবি করে ব্রিটেন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র। আগের প্রস্তাবটি রাশিয়া প্রত্যাখান করেছিল। রাশিয়া দাবি করেছিল, পশ্চিমা সমর্থিত এই প্রস্তাবটি অগ্রহণযোগ্য। রাশিয়ার দেওয়া প্রস্তাবে তদন্ত প্রস্তাবে সিরিয়ার কোনও সহযোগিতা চাওয়া হয়নি।

এদিকে, শুক্রবার সিরিয়ার একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামলাকে কেন্দ্র করে রুশ-মার্কিন সম্পর্কে চলমান উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করেছে, রাসায়নিক অস্ত্র ব্যবহারের জবাবেই সিরীয় ঘাঁটিতে এ হামলা চালানো হয়েছে। রাশিয়া বলছে, এ হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। সূত্র: মিডল ইস্ট আই।

/এমএইচ/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম