উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা: মঙ্গলবার বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

বিদেশ ডেস্ক
২১ মে ২০১৭, ২৩:৩১আপডেট : ২১ মে ২০১৭, ২৩:৩২

উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা: মঙ্গলবার বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর মঙ্গলবার বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। রবিবার বেশ কয়েকটি দেশের কূটনীতিকদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার কূটনীতিকরা জানিয়েছেন বিষয়টি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে।

রবিবার এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ায় অভিযোগ, এর ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে যে শান্তি প্রক্রিয়া শুরু হতে পারত তা বাধাগ্রস্ত হয়েছে।

দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, স্থানীয় সময় দুপুরে উত্তর কোরিয়া নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। পুকচাং-এর কাছের একটি এলাকা থেকে রবিবার ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। ক্ষেপণাস্ত্রটি প্রায় ৫০০ কিলোমিটার দূরবর্তী এলাকায় গিয়ে পড়ে। গত সপ্তাহে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রায় ৭০০ কিলোমিটার পথ অতিক্রম করেছিল।

জাতিসংঘের নিষেধাজ্ঞা ও নিন্দা অগ্রাহ্য করে উত্তর কোরিয়া পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে ২০০৬ সালে জাতিসংঘ প্রথম নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর পঞ্চম পারমাণবিক পরীক্ষার এ নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয়। পিয়ংইয়ং-এর পক্ষ থেকে ৬ষ্ঠ পারমাণবিক বোমা পরীক্ষার হুমকি দেওয়া হয়েছে।  সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান