২০১৭ সালে দায়িত্বরত অবস্থায় নিহত ৬৫ সংবাদকর্মী

বিদেশ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০১৭, ১৭:০২আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ১৭:০৫

বিশ্বের বিভিন্ন দেশে ২০১৭ সালে দায়িত্ব পালন অবস্থায় অন্তত ৬৫ জন সংবাকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এ তথ্য প্রকাশ করেছে।

সিরিয়ার আলেপ্পোতে আইএসের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে এক বিদ্রোহী যোদ্ধার সঙ্গে দৌড়ে পালাচ্ছেন এক নারী সাংবাদিক। ছবি- রয়টার্স

সংগঠনটির প্রতিবেদন অনুসারে, নিহত সংবাদকর্মীদের মধ্যে ৫০জন ছিলেন পেশাদার সাংবাদিক। বাকিদের মধ্যে সাতজন নাগরিক সাংবাদিক এবং আটজন ছিলেন সংবাদকর্মী।

২০১৭ সালে সংবাদকর্মীদের জন্য সবচেয়ে ভয়ংকর দেশ ছিল সিরিয়া, মেক্সিকো, আফগানিস্তা, ইরাক ও ফিলিপাইন।

নিহত সংবাদকর্মীদের মধ্যে ৩৫ জন নিহত হয়েছেন এমন অঞ্চলে যেখানে সশস্ত্র সংঘাত বা যুদ্ধ চলছে। বাকি ত্রিশজন এসব এলাকার বাইরে নিহত হয়েছেন। রাজনৈতিক দুর্নীতি ও সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে খবর সংগ্রহ ও প্রকাশের মতো সাংবাদিকতার জন্য ৩১জনকে টার্গেট করা হয়েছে। অপর ২৬ জন নিহত হয়েছেন বোমা হামলা ও মর্টার শেলের মধ্যে কাজ করতে গিয়ে।

সংগঠনটির এক বোর্ড সদস্য কাটতা গ্লোগার বলেন, যুদ্ধক্ষেত্রের বাইরে এতো সাংবাদিক নিহতের ঘটনাটি উদ্বেগজনক। অনেক দেশে অপরাধীরা মনে করেন সাংবাদিক পেশার প্রতি সহিংসতা চালানোর পরও তারা কোনও শাস্তির মুখোমুখি হবেন না।

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স জানায়, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৩০০ সংবাদকর্মী কারাগারে রয়েছেন। এদের মধ্যে অর্ধেকই রয়েছেন পাঁচটি দেশে। দেশগুলো হচ্ছে তুরস্ক, চীন, সিরিয়া, ইরান ও ভিয়েতনাম। সূত্র: রয়টার্স।

 

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান