অস্ট্রেলিয়ার রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগে এবিসি প্রধানের পদত্যাগ

বিদেশ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৭

অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচার মাধ্যম অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) প্রধান জাস্টিন মিলনে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগের মুখে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেন  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

অস্ট্রেলিয়ার রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগে এবিসি প্রধানের পদত্যাগ

খবরে বলা হয়েছে, জাস্টিনের বিরুদ্ধে অভিযোগ অস্ট্রেীলয় সরকারের অপছন্দের দুই সাংবাদিককে তিনি বরখাস্ত করতে চেয়েছেন। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করে জানান, সরকারি সম্প্রচার মাধ্যমের চাপ থেকে মুক্তি পেতেই পদত্যাগ করেছেন।

অস্ট্রেলীয় সরকারের পক্ষ থেকেও সাংবাদিকদের বরখাস্তের জন্য চাপ দেওয়ার কথা অস্বীকার করা হয়েছে।

সোমবার এবিসি বোর্ডের পক্ষ থেকে ব্যবস্থাপনার পরিচালক মিশেল গুথরিকে বরখাস্ত করা হয়েছে। যে অভিযোগ ওঠেছে তাতে বলা হয়েছে, সরকারের আপত্তির পর দুই সাংবাদিককে বরখাস্তের জন্য গুথরিকে বলেন জাস্টিন। অর্থনীতি বিষয়ক সাংবাদিক এমা আলবারিসি সম্পর্কে ফাঁস হওয়া একটি ইমেইল অনুসারে জাস্টিন লিখেছেন, তারা তাকে অপছন্দ করছে। তাকে সরিয়ে দাও। আমাদের এবিসিকে বাঁচাতে হবে, এমাকে নয়।

আরেকটি ইমেইলে গুথরিকে জাস্টিন এবিসির রাজনৈতিক সম্পাদক অ্যান্ড্রিউ প্রোবিনকে বরখাস্তের নির্দেশ দেন।

ব্রিটিস সংবাদমাধ্যম বিবিসির মতোই এবিসি সরকারি অর্থে পরিচালিত সম্প্রচার মাধ্যম। কিন্তু এটার সম্পাদকীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে আইনি চার্টারের মাধ্যমে। সম্প্রচার মাধ্যমটির দায়িত্ব হচ্ছে নিরপেক্ষ,  রাজনৈতিক পক্ষপাত ও প্রভাবমুক্ত থেকে খবর প্রচার করা। সম্প্রতি তাদের বিরুদ্ধে সরকারের পক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠেছে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক