বায়ুদূষণে এক বছরে বাংলাদেশে লক্ষাধিক প্রাণহানি: গবেষণা প্রতিবেদন

বিদেশ ডেস্ক
০৪ এপ্রিল ২০১৯, ২১:৩০আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ২২:৪৪

ঘরে-বাইরে বায়ুদূষণের শিকার হয়ে ২০১৭ সালে বাংলাদেশের ১ লাখ ২৩ হাজার মানুষের প্রাণহানি হয়েছে; দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক দুই গবেষণা সংস্থা। হেলথ ইফেক্টস ইনস্টিটিউট ও ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভালুয়েশন নামের ওই দুই গবেষণা সংস্থার এক যৌথ প্রতিবেদনে দক্ষিণ এশিয়াকে বিশ্বের সবথেকে দূষিত অঞ্চল হিসেবে শনাক্ত করেছে।

ফাইল ছবি। আলোকচিত্রী: মেহেদি হাসান

১৯৯০ থেকে ২০১৭ সালের তথ্য নিয়ে স্থানীয় সময় বুধবার ‘বৈশ্বিক বায়ু পরিস্থিতি-২০১৯’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়। এতে বলা হয়, নির্ধারিত ওই সময়ের মধ্যে যদি বায়ুদূষণকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া সীমার মধ্যে রাখা যেত, তাহলে বাংলাদেশের মানুষের গড় আয়ু ১ বছর তিন মাস বেড়ে যেত।

প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের বায়ুমণ্ডলে পিএমটুপয়েন্টফাইভ নামে পরিচিত দূষণকণার উপস্থিতি ভয়াবহ বলে উল্লেখ করা হয়েছে। পিএমটুপয়েন্টফাইভ এমন সব দূষণকণাকে বোঝানো হয়, যাদের ব্যাস ২.৫ মাইক্রোমিটারের বেশি না। এটি মানুষের ফুসফুসের ক্ষতি ও রক্তপ্রবাহে মারাত্মক ব্যাঘাত ঘটাতে পারে।

দক্ষিণ এশিয়াকে বিশ্বের সবথেকে দূষণপ্রবণ অঞ্চল আখ্যা দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, অপুষ্টি আর মাদকের মতো পরিচিত ঝুঁকির চেয়ে বায়ুদূষণে পৃথিবীতে বেশি মানুষের মৃত্যু হয়।
মার্চের প্রথম সপ্তাহে প্রকাশিত আইকিউএয়ার, এয়ারভিজুয়াল ও গ্রিনপিসের এক যৌথ গবেষণা প্রতিবেদনে বাংলাদেশকে সবথেকে বায়ুদূষণকবলিত দেশ আখ্যা দেওয়া হয়েছিল। ওই প্রতিবেদন অনুযায়ী, তালিকায় সবচেয়ে দূষিত ৩০ শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৮তম।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম