পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

বিদেশ ডেস্ক
১৩ জুলাই ২০১৯, ১৬:২৭আপডেট : ১৩ জুলাই ২০১৯, ১৬:৪০

বাংলাদেশের ৩০টি পৌরসভার পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ১০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। এই প্রকল্পের আওতায় ছোট শহরের বাসিন্দাদের জন্য পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা করা হবে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক।

পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচিত ৩০ পৌরসভায় পাইপলাইনে পানির ব্যবস্থা নেই। এই প্রকল্পের মাধ্যমে পানির অবকাঠামো, পানি শোধনাগার, পানির সংরক্ষণ, পাইপ নেটওয়ার্কের মাধ্যমে সঞ্চালন ও সরবরাহ, মিটারসহ বাড়িতে সংযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে।

উল্লেখ্য, বাংলাদেশে ৮৭ শতাংশ মানুষ বিভিন্ন উৎস থেকে দৈনন্দিন কাজে পানি সংগ্রহ করে। মাত্র ১০ শতাংশ পাইপলাইনে পানি পায়।  

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান প্রধান মার্সি টেম্বন বলেন, বাংলাদেশে দ্রুত নগরায়নের ফলে বড় ও ছোট শহরে পানি ও পয়ঃনিষ্কাশনসহ অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। আধুনিক শহরের অবিচ্ছেদ্য অংশ হলো পানি ও পয়ঃনিষ্কাশন। এর মাধ্যমে পৌর এলাকায় পাইপলাইনে পানি পৌঁছে দেওয়ার সরকারি লক্ষ্য অর্জিত হবে।

বিশ্বব্যাংক জানিয়েছে, এই প্রকল্পটি অংশগ্রহণকারী পৌরসভাগুলো পয়ঃনিষ্কাশন ও ড্রেন ব্যবস্থার উন্নয়ন ঘটাবে। এর মধ্যে থাকবে সেপটেজ ব্যবস্থা, গণশৌচাগারসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ।

এছাড়া পরিচ্ছনতাকর্মীদের উপকরণ ও প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। 

/এএ/এমএমজে/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম