নিউ জিল্যান্ডে আসা সবাইকে স্বেচ্ছা-বিচ্ছিন্ন থাকতে হবে: আরডার্ন

বিদেশ ডেস্ক
১৪ মার্চ ২০২০, ১৩:১৩আপডেট : ১৪ মার্চ ২০২০, ১৩:১৮

নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাস্টিন আরডার্ন বলেছেন, করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে রবিবার মধ্যরাত থেকে দেশটিতে যাওয়া সবাইকে স্বেচ্ছা-বিচ্ছিন্ন থাকতে হবে। বিদেশ থেকে ফেরা নিউ জিল্যান্ডের নাগরিকদেরও তা মানতে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

নিউ জিল্যান্ডে আসা সবাইকে স্বেচ্ছা-বিচ্ছিন্ন থাকতে হবে: আরডার্ন

শনিবার এক সংবাদ সম্মেলনে জাস্টিস আরডার্ন বলেন, আমি কোনও দুঃখ প্রকাশ করতে চাই না। এটি একটি অপ্রত্যাশিত সময়।

তিনি বলেছেন, ১৬ দিনের মধ্যে এই পদক্ষেপ ও বিধিনিষেধ পুনর্বিবেচনা করবে কর্তৃপক্ষ। ৩০ জুন পর্যন্ত নিউ জিল্যান্ডের বন্দরে কোনও যাত্রীবাহী জাহাজকে নোঙর করতে দেওয়া হয়েছে। তবে জরুরি বিমান ও জাহাজ চলাচল স্বাভাবিক থাকবে।

নিত্য পণ্যের জন্য সুপার মার্কেটে ভিড় করার প্রয়োজন নেই উল্লেখ করে নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, এই নিষেধাজ্ঞা পণ্যের ওপর নয়, মানুষের জন্য। বিদেশ ভ্রমণ যদি জরুরি না হয় তাহলে বের হবেন না। কিছু সময়ের জন্য নিজের বাড়িতে থাকা উপভোগ করুন। করমর্দন, আলিঙ্গন ও হুঙ্গি (নাকে নাক ঘষা মাউরি অভিবাদন) বাদ দিন।

আরডার্ন আরও বলেন, আমরা দৃঢ় ও প্রাণবন্ত। এমন পরিস্থিতিতে আমরা আগেও পড়েছি।

নিউ জিল্যান্ডে শনিবার পর্যন্ত করোনা ভাইরাসে ছয় জন আক্রান্ত হয়েছেন।

এর আগে ইসরায়েলও ঘোষণা দিয়েছিল দেশটিতে আসা ব্যক্তিদের ১৪ দিন স্বেচ্ছা-বিচ্ছিন্ন থাকতে হবে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের