করোনায় মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়ালো

বিদেশ ডেস্ক
০৩ এপ্রিল ২০২০, ০০:৫১আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ০০:৫৩

বিশ্ব জুড়ে মহামারির রুপ নেওয়া করোনাভাইরাসে আক্রান্ত জয়ে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিবাগত রাত ১টা পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা ৫০ হাজার ২৩০ জন। আর দুনিয়া জুড়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৮১ হাজার ২২১ জন।

করোনায় মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়ালো
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিশ্ব জুড়ে এই ভাইরাসে মৃতের সংখ্যা ৫০ হাজার ২৩০ জনে পৌঁছেছে। এর মধ্যে ইতালিতে ১৩ হাজার ৯১৫ জন, স্পেনে ১০ হাজার ৩ জন, যুক্তরাষ্ট্রে ৫ হাজার ৩১৬ জন, ফ্রান্সে ৪ হাজার ৩১ জন, চীনে তিন হাজার ১৯৯ জন, ইরানে ৩ হাজার ১৬০ জন, যুক্তরাজ্যে ২ হাজার ৯২১ জন, নেদারল্যান্ডসে এক হাজার ৩৩৯ জন, জার্মানিতে ৯৯৭ জন ও বেলজিয়ামে ১ হাজার ১১ জনের মৃত্যু হয়েছে।
সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই লাখ ২৬ হাজার ৩৭৪ জন। ইতালিতে এক লাখ ১৫ হাজার ২৪২ জন, স্পেনে এক লাখ ১০ হাজার ২৩৮ জন আক্রান্ত হয়েছে। চীনে আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৪৩২ জন, জার্মানিতে ৮১ হাজার ৭২৮ জন, ফ্রান্সে ৫৭ হাজার ৮০৭, ইরানে ৫০ হাজার ৪৬৮ জন, যুক্তরাজ্যে ৩৪ হাজার ১৬৫ জন, সুইজারল্যান্ডে ১৮ হাজার ৪৭৫ জন আর তুরস্কে ১৫ হাজার ৬৭৯ জন আক্রান্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২ লাখ ৮ হাজার ৬৩০ জন। এর মধ্যে চীনে ৭৬ হাজার ৫৭১, স্পেনে ২৬ হাজার ৭৪৩, জার্মানিতে ২১ হাজার ৪০০, ইতালিতে ১৮ হাজার ২৭৮, ইরানে ১৬ হাজার ৭১১, ফ্রান্সে ১২ হাজার ৫৪৮, যুক্তরাষ্ট্রে ৮ হাজার ৮৪৯ ও দক্ষিণ কোরিয়ায় ৫ হাজার ৮২৮ জন।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম