ফোর্বসের নিবন্ধে করোনা মোকাবিলায় শেখ হাসিনার প্রশংসা

বিদেশ ডেস্ক
২৬ এপ্রিল ২০২০, ২১:৩১আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ২২:২১

করোনাভাইরাস মোকাবিলায় পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করা হয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বসের একটি নিবন্ধে। কানাডীয় লেখক অভিভাহ ভিটেনবার্গ-কক্স’র নিবন্ধে করোনা পরিস্থিতি মোকাবিলায় শেখ হাসিনাসহ নারী নেতৃত্বাধীন আটটি দেশের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়েছে। ২২ এপ্রিল ফোর্বসের অনলাইনে নিবন্ধটি প্রকাশিত হয়েছে। 

ফোর্বসের নিবন্ধে করোনা মোকাবিলায় শেখ হাসিনার প্রশংসা

অভিভাহ ভিটেনবার্গ-কক্স লিখেছেন, বিশ্বের ১৮টি দেশ ও ৫৪৫ মিলিয়ন জনগণকে শাসন করছেন নারীরা। এই লোকসংখ্যা বিশ্বের ৭ শতাংশ। বাংলাদেশ থেকে ইথিওপিয়া, জর্জিয়া থেকে সিঙ্গাপুর নারীরা রাজনৈতিক নেতৃত্বে আসীন হচ্ছেন।

প্রধানমন্ত্রীর কথা তুলে ধরে এতে লেখা হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৬১ মিলিয়ন জনসংখ্যার দেশ বাংলাদেশ সংকটের সঙ্গে একেবারে অপরিচিত নয়। তিনি এই সংকট মোকাবিলায় দ্রুতই পদক্ষেপ নিয়েছেন, যেটিকে বিশ্ব অর্থনৈতিক ফোরাম ‘প্রশংসনীয়’ বলে উল্লেখ করেছে।

এতে লেখা হয়েছে, দেশের সবচেয়ে বেশি সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেব্রুয়ারির প্রথম দিকে চীন থেকে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন। মার্চ মাসের শুরুর দিকে প্রথম করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার পর তিনি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ এবং জরুরি ছাড়া সব ব্যবসা-বাণিজ্য অনলাইনে পরিচালনার নির্দেশ দেন। পরে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে স্ক্রিনিং ডিভাইস বসানো হয়, যাতে করোনাভাইরাসের উপসর্গ বহনকারীদের শনাক্ত করা যায়। এর মাধ্যমে প্রায় সাড়ে ছয় লাখ মানুষের স্ক্রিনিং হয়। এদের মধ্যে ৩৭ হাজার ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। যে উদ্যোগ এখনও বাস্তবায়ন করছে যুক্তরাজ্য।

ফোর্বসের নিবন্ধে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব, হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম, নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারী, ইথিওপিয়ার প্রেসিডেন্ট সাহলে-ওর্ক জাদে, জর্জিয়ার প্রেসিডেন্ট সালোমে জারাবিশিলি, বলিভিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জেনিনে আনিজ এবং নামিবিয়ার প্রধানমন্ত্রী সারা কুগোনগেলা-মাদিলার করোনাভাইরাস মোকাবিলায় গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে প্রশংসা করা হয়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম