নিউ জিল্যান্ডে স্বীকৃতি পেলো স্বেচ্ছামৃত্যু

বিদেশ ডেস্ক
৩০ অক্টোবর ২০২০, ১০:৪৫আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ১৬:০২

গণভোটে ইউথেনেশিয়া বা স্বেচ্ছামৃত্যুকে স্বীকৃতি দিয়েছেন নিউ জিল্যান্ডের জনগণ। গণভোটের এই রায়ের ফলে আগামী বছর থেকে মৃতপ্রায় মানুষ স্বেচ্ছায় মৃত্যু বেছে নিতে পারবেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নিউ জিল্যান্ডে স্বীকৃতি পেলো স্বেচ্ছামৃত্যু

সম্প্রতি নিউ জিল্যান্ডের ভোটের সময় স্বেচ্ছামৃত্যু নিয়ে একটি গণভোটের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সেই ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে দেখা গেছে, দেশটির ৬৫ শতাংশ মানুষ স্বেচ্ছামৃত্যুর পক্ষে। সম্পূর্ণ ফলাফল এখনও প্রকাশ করা হয়নি। পোস্টাল ব্যালট গুণে চূড়ান্ত ফল জানাতে আরও এক সপ্তাহ সময় লাগবে। তবে বিশেষজ্ঞদের ধারণা, পোস্টাল ব্যালট বর্তমান ফলকে বদলে দিতে পারবে না।

নিউ জিল্যান্ডের পার্লামেন্ট গণভোটের রায়কে স্বীকৃতি দিতে আইন প্রণয়ন করবে। আগামী বছরের শেষের দিকে আইনটি কার্যকর হতে পারে। তবে সবাই নয়, কেবল মৃতপ্রায় ব্যক্তিরাই এই আইনের সহযোগিতা নিতে পারবেন। দুজন চিকিৎসক ওই ব্যক্তিকে পরীক্ষা করবেন এবং স্বেচ্ছামৃত্যুর বিষয়ে তাদের সহমত হতে হবে।

দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন দীর্ঘদিন ধরেই স্বেচ্ছামৃত্যুকে সমর্থন জানাচ্ছেন। গণভোটের ফলাফলকে সমর্থন জানিয়েছে তিনি।

স্বেচ্ছামৃত্যুর পাশাপাশি আরও একটি বিষয়ে গণভোট অনুষ্ঠিত হয়। পরিমিত গাঁজা সেবন বৈধ করার বিষয়ে আয়োজিত গণভোটে ৫৩ শতাংশ মানুষ বিপক্ষে ভোট দিয়েছে, ৪৬ শতাংশ মানুষ পক্ষে ভোট দিয়েছেন। তবে পোস্টাল ব্যালটের ফলাফল এই ফল বদলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বের অধিকাংশ দেশের আইনে স্বেচ্ছামৃত্যুর প্রতি সমর্থন নেই। নেদারল্যান্ডস, কানাডার মতো অল্প কয়েকটি দেশে স্বেচ্ছামৃত্যুকে স্বীকৃতি দেওয়া হয়েছে। 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি