যৌন নিপীড়নে সহকর্মীর আত্মহত্যা, দ. কোরিয়ার বিমান বাহিনীর প্রধানের পদত্যাগ

বিদেশ ডেস্ক
০৫ জুন ২০২১, ১২:৪৬আপডেট : ০৫ জুন ২০২১, ১২:৪৬

যৌন হয়রানির শিকার এক নারী সহকর্মীর আত্মহত্যার ঘটনা আড়াল করার অভিযোগে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর প্রধান। গত মার্চ মাসে দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর এক নারী মাস্টার সার্জেন্টকে একই পদমর্যাদার এক পুরুষ সহকর্মী যৌন নিপীড়ন করেছেন বলে অভিযোগে উঠে। পরে তিনি সুষ্ঠু বিচার না পেয়ে তিনি আত্মহত্যা করেন। অভিযুক্ত সহকর্মীকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব জানা গেছে।

এ ঘটনায় দক্ষিণ কোরিয়া জুড়ে তোলপাড় শুরু হয়েছে। আত্মহত্যার ঘটনা ছড়িয়ে পড়ায় লি সিয়ং-ইয়ং পদত্যাগ পত্র জমা দিলে তাৎক্ষণিকভাবে তা গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে ইন। নারী মাস্টার সার্জেন্ট আত্মহত্যার ঘটনায় ক্ষমা চেয়ে নিহতের পরিবারের প্রতি শোক জানিয়েছেন বিমানবাহিনীর প্রধান।

গত সেপ্টেম্বরে তিনি বিমানবাহিনীর প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। পদত্যাগ করায় লি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে স্বল্প সময়ের বিমান বাহিনী প্রধান হিসেবে পদত্যাগ করলেন।

যৌন নিপীড়নের ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মুন জায়ে ইন। পাশাপাশি বিমান বাহিনী কীভাবে মামলাটি পরিচালনা করছে তা জানতে চেয়েছেন তিনি।

ভুক্তভোগীর পরিবার প্রেসিডেন্ট মুনের কার্যালয়ে পিটিশন জমা দেয় এবং বিস্তারিত তদন্ত ও জড়িতদের শাস্তি দাবি করে। এই পিটিশন দক্ষিণ কোরিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ৩ লাখ ২৬ হাজারেরও বেশি মানুষ এতে স্বাক্ষর করেছে। তদন্ত শুরুর দিকে বিমানবাহিনী ঘটনাটিকে চাপা দেওয়ার চেষ্টা করেছিল বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। যৌন হয়রানির ঘটনায় নিয়ে তার পরিবারের অভিযোগ, ‘গত দুই মাস ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। আর বুলিং এর শিকার হয়েছেন’।

/এলকে/
সম্পর্কিত
পার্বত্যমন্ত্রী দীপেনের পদত্যাগের নেপথ্যে কী
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
পদত্যাগপত্রে যা লিখেছেন দীপেন দেওয়ান
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী