মহামারিতেও বেড়েছে মানুষের বাস্তুচ্যুতি: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
১৮ জুন ২০২১, ২১:২১আপডেট : ১৮ জুন ২০২১, ২১:২১
image

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, করোনাভাইরাসের মহামারির প্রভাব সত্ত্বেও পৃথিবী জুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আট কোটি ২০ লাখেরও বেশি ছাড়িয়েছে। সংস্থাটি বলছে গত এক দশকে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দ্বিগুণ হয়েছে। এর অর্থ হলো পৃথিবীর মোট জনসংখ্যার এক শতাংশই এখন বাস্তুচ্যুত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ইউএনএইচসিআর জানিয়েছে, মহামারির কারণে আশ্রয়ের আবেদন এবং সামগ্রিক অভিবাসনের পরিমাণ কমেছে। তারপরও গত বছর এক কোটি ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা ২০১৯ সালের চেয়েও বেশি। নিপীড়ন, সংঘাত, সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন বহু মানুষ।

ইউএনএইচসিআর-এর গ্লোবাল ট্রেন্ডস রিপোর্টে বলা হয়েছে, মাত্র আড়াই লাখ শরণার্থী নিজ দেশে ফিরতে সক্ষম হয়েছে আর ৩৪ হাজার তৃতীয় কোনও দেশে পুনর্বাসিত হতে পেরেছে। সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দশ কোটি ছাড়ানো কেবল সময়ের ব্যাপার।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডে বলেন, ‘মানুষের বাস্তুচ্যুতির প্রাথমিক কারণ সংঘাত ও নিপীড়ন মোকাবিলায় আমাদের আরও অনেক বেশি রাজনৈতিক সদিচ্ছা দরকার।’

জাতিসংঘের সংস্থাটির আশঙ্কা করোনাভাইরাসের বিধিনিষেধ শিথিল হলে ২০২১ সালে সংঘাত আরও তীব্র হবে। দীর্ঘায়িত সংঘাত, চরম আবহাওয়া এবং মহামারির কারণে খাদ্য পরিস্থিতি মারাত্মক হতে যাচ্ছে বলেও সতর্ক করা হয়েছে। দক্ষিণ সুদান, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং সিরিয়ায় দুর্ভিক্ষের ঝুঁকি রয়েছে।

/জেজে/
সম্পর্কিত
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের