অ্যান্টার্কটিকার রানওয়েতে নামলো বিমান

বিদেশ ডেস্ক
২৪ নভেম্বর ২০২১, ১৫:০৪আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৫:০৪

ইতিহাসে প্রথমবারের মতো বরফে ঢাকা অ্যান্টার্কটিকা মহাদেশের রানওয়েতে বিমান অবতরণ করেছে। এ৩৪০ বিমানটি দিয়ে ফ্লাইটটি পরিচালনা করেছে হাই ফ্লাই নামে একটি এভিয়েশন কোম্পানি। কোম্পানিটি বিমান থেকে শুরু করে বিমানকর্মী সবই ভাড়া করে থাকে। তবে তারা এর সবকিছুর ইন্স্যুরেন্সের জন্যই দায়বদ্ধ।

হাই ফ্লাই ৮০১ ফ্লাইটটি দক্ষিণ আফ্রিকার কেপ টাউন থেকে যাত্রা শুরু করে। বিমানটি ‘উলফ ফ্যাং’ নামের একটি কোম্পানির জন্য অ্যান্টার্কটিকায় জরুরি রসদ নিয়ে গেছে। সংস্থাটি অ্যান্টার্কটিকায় পর্যটনসংক্রান্ত ব্যবসা পরিচালনা করে থাকে। বিমানটি পরিচালনার নেতৃত্ব দিয়েছেন ক্যাপ্টেন কার্লোস মিরপুরি। তিনি হাই ফ্লাই এর ভাইস প্রেসিডেন্ট।

কেপ টাউন থেকে অ্যান্টার্কটিকায় ফ্লাইটে যাত্রায় সময় লেগেছে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘণ্টা। অ্যান্টার্কটিকায় তারা সময় কাটিয়েছে তিন ঘণ্টারও কম।

কেপ টাউন থেকে অ্যান্টার্কটিকা যাত্রায় বিমানটিকে পাড়ি দিতে হয়েছে মোট মোট ২ হাজার ৫০০ নটিক্যাল মাইল পথ। বিমানটি অ্যান্টার্কটিকায় অবতরণের জন্য তৈরি করা হয় একটি ব্লু-আইস রানওয়ে। উন্নত প্রশিক্ষণ ছাড়া ওই বিমানবন্দরে বিমান অবতরণ প্রায় অসম্ভব।

ক্যাপ্টেন কার্লোস মিরপুরি তার যাত্রা ব্যাখ্যা করে জানিয়েছেন, বিশেষ সরঞ্জাম সজ্জিত রানওয়েতে অবতরণ করে বিমানটি।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম