ইকুয়েডরে টেলিভিশনে লাইভ চলাকালীন বন্দুকধারীদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১০ জানুয়ারি ২০২৪, ১১:৫৪আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১৫:০৪

ইকুয়েডরের একটি টিভি স্টুডিওতে লাইভ অনুষ্ঠান চলাকালীন মুখোশধারী বন্দুকধারীরা অনুষ্ঠানের ভেতরে ঢুকে পড়ে। এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ওই টিভি স্টেশনের কর্মীরা। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইকুয়েডরের গুয়াইকিল শহরে টিসি নামক টেলিভিশন স্টেশনে  এ ঘটনা ঘটে। বিবিসির প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, অপরাধীদের সবাই হুড পরিহিত এবং হাতে বন্দুক। সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে তাদের দেখাও গেছে।

টিসির লাইভ অনুষ্ঠান চলাকালীন বন্দুকধারীরা সেখানে প্রবেশ করে এবং কর্মীদের মেঝেতে শুয়ে পড়তে বাধ্য করে। একপর্যায়ে সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়।

পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, টেলিভিশন স্টেশনটি থেকে কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে । অভিযানে কেউ নিহত বা আহত হয়নি।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ওই ঘটনায় অন্য একজনকে জোর করে ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়াকে সম্বোধন করে একটি বিবৃতি পড়ানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আপনি যুদ্ধ ঘোষণা করেছেন, আপনি সেই যুদ্ধ দেখবেন। আরও বলা হয়, আপনি জরুরি অবস্থা ঘোষণা করেছেন। আমরা পুলিশ, বেসামরিক এবং সেনাদের লুট করব।

ভিডিওতে আরও দেখা যায়, একজন বন্দুকধারী টেলিভিশনের এক কর্মীর মাথায় বন্দুক ধরে হুমকি দিচ্ছে। একজন নারীকে অনুরোধ করতে শোনা যায়, দয়া করে গুলি করো না।

এদিকে কুইটোর বাসিন্দা মারিও ইউরেনা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, গুয়াকিলের টিভি স্টেশনে হামলার পর থেকে শহরটি বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। শহরে আতঙ্ক বিরাজ করছে।

গত সোমবার একজন কুখ্যাত গ্যাংস্টার কারাগার থেকে নিখোঁজ হওয়ার পর থেকে ইকুয়েডরে ৬০ দিনের জরুরি অবস্থা জারি করে দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া।

/এসএসএস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম