চুরির অভিযোগে নিউজিল্যান্ডের এমপির পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৪, ২১:২০আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ২১:৩৪

বিভিন্ন দোকান থেকে চুরির একাধিক অভিযোগ ওঠা এবং এ নিয়ে ভিডিও ভাইরাল হওয়ার পর নিউজিল্যান্ডের এক নারী সংসদ সদস্য পদত্যাগ করেছেন। বিষয়টি এখন তদন্ত করছে দেশটির পুলিশ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, গ্রিন পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য গোলরিজ গাহরাম্যানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি দুটি পোশাকের দোকান থেকে তিনবার বিভিন্ন পণ্য চুরি করেছেন। এর মধ্যে একবার অকল্যান্ড এবং অন্যবার ওয়েলিংটনে এ কাণ্ড ঘটিয়েছেন তিনি।

সম্প্রতি চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, অকল্যান্ডের একটি বুটিক শপ থেকে নকশা করা একটি হাতব্যাগ চুরি করছেন গোলরিজ। আর ঘটনাটি প্রকাশ হওয়ার পরই মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দেন তিনি।

এক বিবৃতিতে ৪২ বছর বসয়ী সংসদ সদস্য গোলরিজ বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির কাছ থেকে এমন আচরণ জনগণ কখনও প্রত্যাশা করে না। তবে তিনি দাবি করেন, কাজের অতিরিক্ত চাপের কারণে তিনি এমনটা করেছেন, যা তার চরিত্রের সঙ্গে সংশ্লিষ্ট নয়।

তিনি আরও বলেন, এটি এমন আচরণ, যা আমি ব্যাখ্যা করতে পারি না। এটি কোনোভাবেই যুক্তিসংগত নয়। আমি অনেক লোককে হতাশ করেছি। সে জন্য আমি খুবই দুঃখিত।

তার পদত্যাগের প্রতিক্রিয়ায় গ্রিন পার্টির নেতা জেমস শো বলেছেন, গোলরিজ গাহরাম্যান সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই প্রায়ই যৌন সহিংসতা, শারীরিক সহিংসতা, মৃত্যুর হুমকির সম্মুখীন ছিলেন।

পার্টির আরেক নেতা মারামা ডেভিডসন বলেন, এটা ঠিক যে গাহরাম্যান পদত্যাগ করেছেন কিন্তু এটাও স্পষ্ট যে তিনি মানিসক যন্ত্রণায় ভুগছেন। এ বিষয়ে তার প্রতি সমর্থন অব্যাহত রাখার কথাও জানান ডেভিডসন।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সাবেক এই আইনজীবী ২০১৭ সালে নিউজিল্যান্ডের সংসদ সদস্য নির্বাচিত হন। একজন শরণার্থী হিসেবে যা দেশটির ইতিহাসে প্রথম।

গোলরিজ গাহরাম্যানের জন্ম ইরানে। শৈশবে তিনি পরিবারের সঙ্গে নিউজিল্যান্ডে চলে আসেন। পরে দেশটিতে শরণার্থী হিসেবে আশ্রয় পায় তার পরিবার। এরপর নাগরিকত্বও পান তারা।

/এনএআর/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম