অস্ট্রেলিয়ার ব্রিসবেনে জোকারের মুখোশ পরে দোকান লুট করেছে এক বন্দুকধারী। কর্মচারীকে হুমকি দিয়ে নগদ টাকা নিয়ে পালিয়ে যায় সেই ছিনতাইকারী। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ছিনতাই হওয়া দোকানের ক্লোজড সার্কিট টেলিভিশনের (সিসিটিভি) ভিডিও চিত্রে দেখা গেছে, জোকারের মুখোশ পরা এক বন্দুকধারী ব্যক্তি দৌড়ে দোকানে ঢুকে। তারপর দোকানদারের দিকে বন্দুক তাক করে টাকা নিয়ে পালিয়ে যায়।
মুখোশধারীর চেহারা দেখা না গেলেও সিসিটিভির ভিডিও চিত্রে দেখা গেছে, বন্দুকধারী গায়ের গড়নে চিকন ছিল। তার মাথায় লম্বা চুলও ছিল।
প্রতিবেদন থেকে জানা গেছে, ঘটনাটি ২৯ ডিসেম্বর ঘটেছিল। তবে সেই ছিনতাইকারীকে গ্রেফতারে সাহায্যের জন্য সিসিটিভির ভিডিও চিত্রটি প্রকাশ করেছে।









