পাপুয়া নিউ গিনিতে ভূমিধসে শতাধিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মে ২০২৪, ১৩:০৫আপডেট : ২৪ মে ২০২৪, ১৩:০৫

পাপুয়া নিউগিনিতে ভূমিধসে ১০০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মে) দেশটির একটি প্রত্যন্ত গ্রামে এই ঘটনা ঘটেছে। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের বরাতে মার্কিন সংবাদমাধ্যম এবিসি এই খবর জানিয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রের এনগা প্রদেশের কাওকালাম গ্রামে স্থানীয় সময় ভোর ৩টায় ভূমিধসের ঘটনাটি ঘটেছে।

আনুমানিক ১০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে মৃত্যুর এ সংখ্যাটি নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে স্থানীয়দের পাথর ও গাছের নিচ থেকে মরদেহ বের করতে দেখা গেছে।

এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি কর্তৃপক্ষ।

পোরগেরা শহরের একটি নারী ব্যবসায়িক সমিতি পরিচালক এলিজাবেথ লারুমা বলেছেন, ভূমিধসের কারণে পোরগেরা শহর ও গ্রাম সংযোগকারী রাস্তা বন্ধ হয়ে গেছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

গ্রামের বাসিন্দা নিঙ্গা রোল জানিয়েছেন, ভূমিধসে তার ৩ আত্মীয় মারা গেছেন। ধসে পড়া ভবনের নিচ থেকে মরদেহ খুঁজে বের করা মুশকিল হয়ে পড়েছে।

/এসএইচএম/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক