অস্ট্রেলিয়ায় আগুনে ৩ শিশুর মৃত্যু, হত্যাকাণ্ডের সন্দেহ

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুলাই ২০২৪, ১০:১৮আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১১:৫৮

অস্ট্রেলিয়ার সিডনির একটি বাড়িতে আগুনে ৩ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ মাস বয়সী এক শিশু রয়েছে। স্থানীয় সময় শনিবার (৬ জুলাই) দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে। অস্ট্রেলিয়ান পুলিশ বলেছে, তারা এটিকে হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

এক বিবৃতিতে পুলিশ বলেছে, সিডনি শহরের কেন্দ্র থেকে প্রায় ৩৫ কিলোমিটার (২০ মাইল) পশ্চিমে ভোররাত একটার দিকে লালর পার্কের ওই বাড়িটিতে জরুরি পরিষেবাগুলোকে ডাকা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে দুই এবং চার বছর বয়সী দুইটি ছেলে শিশুকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছিল। তবে হাসপাতালে নেওয়ার পরপরই তাদের মৃত্যু হয়। আগুন নিভিয়ে ফেলার পর ১০ ​​মাস বয়সী একটি মেয়ে শিশুর মৃতদেহ পাওয়া যায়।

ছয় থেকে ১১ বছর বয়সী আরও চার শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। তাদের অবস্থা এখন স্থিতিশীল। শিশুদের মাকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছিলেন।

বাড়িটিতে পুলিশের প্রবেশে বাধা দেওয়া ২৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আগুনে দগ্ধ ওই ব্যক্তিকে পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্কোয়াডের কমান্ডার গোয়েন্দা সুপারিনটেনডেন্ট ড্যানি ডোহার্টি বলেছেন, হোমিসাইড স্কোয়াডের গোয়েন্দারা এ ঘটনার তদন্ত করছেন। এটিকে ‘পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড’ হিসেবে প্রাথমিকভাবে সন্দেহ করছেন তারা।

একটি সংবাদ সম্মেলনে ডোহার্টি বলেন, ‘এখন পর্যন্ত যা মনে হচ্ছে, ২৮ বছর বয়সী এই ব্যক্তি একাধিক মৃত্যুর জন্য দায়ী।’

/এএকে/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী