অস্ট্রেলিয়ার হোটেলে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১২ আগস্ট ২০২৪, ১০:২৯আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১০:২৯

অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ড শহরের কেয়ার্নসের একটি হোটেলের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (১১ আগস্ট) রাত ১টা ৫০ মিনিটে ডাবলট্রি বাই হিল্টন হোটেলের ওপর হেলিকপ্টারটি আছড়ে পড়ার পর আগুন ধরে যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ঘটনার পর হোটেলের অন্তত চারশো অতিথিকে দ্রুত সরিয়ে নেওয়া হয়।

কর্তৃপক্ষ জানায়, হেলিকপ্টারে থাকা একমাত্র ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। এছাড়া হোটেলের দুজন অতিথি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে একজন ৮০ বছর বয়সী পুরুষ এবং ৭০ বছর বয়সী এক নারী। তবে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

হেলিকপ্টারটি যে কোম্পানির ছিল, তারা জানিয়েছে, এটি ‘অননুমোদিত’ ফ্লাইটে ছিল।

দুর্ঘটনার কারণ উদঘাটনে কুইন্সল্যান্ড পুলিশ এবং বিমান নিরাপত্তা সংস্থা যৌথভাবে তদন্ত শুরু করেছে।

ঘটনার সময় কেয়ার্নসের প্রধান এসপ্লানেডের ওই হোটেলে অবস্থান করছিলেন। তিনি বলেন, ‘খুব নিচ দিয়ে’ একটি হেলিকপ্টার উড়তে দেখেন তিনি যার কোনও লাইট ছিল না এবং তখন বৃষ্টি হচ্ছিল। হেলিকপ্টারটি হঠাৎ ঘুরে হোটেলের সঙ্গে ধাক্কা খায় এবং বিস্ফোরিত হয়।

এক পথচারী বলেন, সংঘর্ষের আগে তিনি হেলিকপ্টারটিকে হোটেলের পাশ দিয়ে দুবার উড়তে দেখেছেন।

অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো জানিয়েছে যে তারা ঘটনাস্থলে তদন্তকারী পাঠাচ্ছে।

হোটেলের চারপাশের রাস্তাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুলিশ জরুরি অবস্থা ঘোষণা করেছে।

/এস/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম