নভোচারী ছাড়াই পৃথিবীতে ফিরলো বোয়িং স্টারলাইনার

আন্তর্জাতিক ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৬আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০২

নাসার নভোচারী বুচ উইলমোর ও সুনি উইলিয়ামকে মহাকাশে ফেলেই পৃথিবীতে ফিরে এল বোয়িংয়ের তৈরি স্টারলাইনার মহাকাশযান। শনিবার (৭ সেপ্টেম্বর) নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ডস স্পেস হারবার মরুভূমিতে অবতরণ করেছে মহাকাশযানটি। এর মাধ্যমে তিন মাসের একটি পরীক্ষামূলক মিশনের সমাপ্তি ঘটলো, যা প্রযুক্তিগত সমস্যার কারণে বাধাগ্রস্ত হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তরফে মহাকাশযান অবতরণের ভিডিও লাইভ সম্প্রচার করা হয়। এতে দেখা যায়, স্টারলাইনার মহাকাশযান পৃথিবীতে সফলভাবে ফিরে আসে। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রতি ঘণ্টায় ২৭ হাজার ৪০০ কিলোমিটার বেগে পৃথিবীর দিকে আসে। অবতরণের সময় বায়ুমণ্ডলে থাকাকালীন যানটির হিটশিল্ড চালু রাখা হয়। অবতরণের ৪৫ মিনিট আগে একে একে খোলা হয় ৩টি প্যারাশুট।

গত ৫ জুন বোয়িং স্টারলাইনার ক্যাপসুলে চড়েই মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা এবং বুচ। তাদের গন্তব্য ছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন-আইএসএস। কথা ছিল ৮ দিনের মধ্যে কাজ সেরে পৃথিবীতে ফিরবেন তারা। তবে এরই মাঝে স্টারলাইনারে ত্রুটি ধরা পড়ায় ভেস্তে যায় পরিকল্পনা। দেখা যায় থ্রাস্টার যন্ত্র কাজ করছে না মহাকাশযানের। লিক করছে হিলিয়াম গ্যাস। এই অবস্থায় পৃথিবীতে না ফেরার সিদ্ধান্ত নেন মহাকাশচারীরা।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইলন মাস্কের স্পেসএক্সের একটি মহাকাশযানে করে পৃথিবীতে ফেরত আনা হবে তাদের।

স্টারলাইনার মহাকাশযান লম্বায় ৫ মিটার ও চওড়ায় ৪ দশমিক ৬ মিটার। অ্যাপোলো মিশনে ব্যবহৃত ক্যাপসুলের চেয়ে বেশ চওড়া মহাকাশযানটিতে সর্বোচ্চ সাতজন বসতে পারেন। এবারের মহাকাশ অভিযানে মূলত মহাকাশচারীদের নতুন পোশাকের (স্পেস স্যুট) কার্যকারিতা পরীক্ষা করা হবে। কিন্তু সেই পরীক্ষা সফল হওয়ার আগেই ফিরতে হল মহাকাশযানটিকে।

তবে বোয়িং স্টারলাইনার ক্যাপসুলটিকে পুনরুদ্ধার করবে এবং থ্রাস্টার কেন মহাকাশে ব্যর্থ হয়েছে তার তদন্ত চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম