ট্রাম্পের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে ইরানকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর ২০২৪, ১২:৪৬আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ২৩:১০

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যেকোনও ষড়যন্ত্র বন্ধ করার জন্য ইরানকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৪ অক্টোবর) নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের জীবনের ওপর কোনও আঘাতকে তারা যুদ্ধের পদক্ষেপ হিসেবে দেখবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।  

ওই কর্মকর্তা আরও জানান,মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিয়মিতভাবে এসব হুমকির বিষয়ে অবগত হচ্ছেন এবং তার টিমকে আমেরিকানদের বিরুদ্ধে ইরানের ষড়যন্ত্র মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন।

বাইডেনের নির্দেশে শীর্ষ মার্কিন কর্মকর্তারা ইরান সরকারের উচ্চপর্যায়ের নেতাদের কাছে বার্তা পাঠিয়েছেন। তেহরানকে ট্রাম্প ও অন্যান্য সাবেক মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে সব ষড়যন্ত্র বন্ধ করতে সতর্ক করে দিয়েছেন।

তবে ইরান যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে। তেহরান দাবি করেছে,যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। উদাহরণ হিসেবে তারা ১৯৫৩ সালে প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার অভ্যুত্থান এবং ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় তাদের সামরিক কমান্ডার কাসেম সোলেমানিকে হত্যার ঘটনা উল্লেখ করেছে।

মার্কিন কূটনীতিক ও সশস্ত্র বাহিনীর ওপর আসন্ন আক্রমণ পরিকল্পনার সন্দেহে ২০২০ সালের জানুয়ারিতে  কাসেম সোলেমানিকে হত্যার জন্য বিমান হামলার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প।

আসন্ন ৫ নভেম্বরের নির্বাচনে নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে আবারও হোয়াইট হাউজে ফেরার চেষ্টা করছেন ট্রাম্প।

ট্রাম্পের প্রচারণা শিবির ২৪ সেপ্টেম্বর জানিয়েছিল, ট্রাম্পকে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা ইরানের সম্ভাব্য হুমকি সম্পর্কে অবহিত করেছেন।

হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের হুমকিগুলো বছরের পর বছর ধরে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। যদি তেহরান কোনও মার্কিন নাগরিকের ওপর আক্রমণ চালায়,তবে তারা ‘গুরুতর প্রতিক্রিয়া’ জানাবে।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র শন সাভেট বলেন, ‘ইরানের এই বেপরোয়া হুমকিগুলোর তীব্র নিন্দা জানাই। আমাদের কোনও নাগরিকের ওপর আক্রমণ করলে ইরানকে কঠোর পরিণতির সম্মুখীন হতে হবে।’

সম্ভাব্য হুমকি মোকাবিলায় মার্কিন সিক্রেট সার্ভিসকে প্রয়োজনীয় সমস্ত সম্পদ,ক্ষমতা ও প্রতিরক্ষামূলক ব্যবস্থা সরবরাহ করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম