বিশ্ববাজারে আবারও বাড়লো অপরিশোধিত তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
২৪ অক্টোবর ২০২৪, ১৫:৩০আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১৫:৩০

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতাকে ঘিরে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে দিন দিন উদ্বেগ বেড়েই চলেছে। সেইসঙ্গে আন্তর্জাতিক বাজারে পাল্লা দিয়ে বাড়ছে তেলের দামও। এবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ব্রেন্ট ক্রুডের মূল্য ব্যারেল প্রতি ১ দশমিক ২৭ শতাংশ বেড়ে ৭৫ দশমিক ৯১ ডলার হয়েছে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ১ শতাংশ বেড়ে হয়েছে ৭১ দশমিক ৭৭ ডলার।

চীনের চাহিদা নিয়ে উদ্বেগ ও মধ্যপ্রাচ্যের তেলের সরবরাহ নিয়ে আশঙ্কার মধ্যেই গত সপ্তাহে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছিল। তবে ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘাত নিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। এ অবস্থায় বিশ্ব বাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগও বেড়ে চলেছে।

গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৭ দশমিক শূন্য শতাংশ ও ডব্লিউটিআই ক্রুডের দাম ৮ দশমিক শূন্য শতাংশ কমেছিল। তবে চলতি সপ্তাহে এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম প্রায় ৪ দশমিক শূন্য শতাংশ বেড়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের সমাধান খুঁজতে ইসরায়েল সফরে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তবে  তার এই সফর ফলপ্রসূ নয় বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বুধবার ব্লিঙ্কেন ইসরায়েল এবং সশস্ত্র গোষ্ঠী হামাস ও হিজবুল্লাহর মধ্যকার লড়াই বন্ধ করার জন্য চাপ দিয়েছেন। মার্কিন চাপকে উপেক্ষো করেই লেবাননের বন্দর শহর টায়ারে ভারী বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

বাজার বিশ্লেষকরা বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েল কী প্রতিক্রিয়া দেখাবে তা দেখার অপেক্ষা করছে বাজার।

রয়টার্সকে বাজার কৌশলবিদ ইয়েপ জুন রং বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তেলের বাজারে আগুন বাড়তেই থাকবে। কেননা, একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্ভাব্য বেশ কিছু জটিলতা দেখা যাচ্ছে।

/এএকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী