পাপুয়া নিউ গিনির উপকূলে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
০৫ এপ্রিল ২০২৫, ০৯:৩৬আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৯:৩৬

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনির নিউ ব্রিটেন অঞ্চলের উপকূলে ৭.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (৫ এপ্রিল) ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৪৯ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। এরপর যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র সুনামি সতর্কতা জারি করেছে। ব্রিটিশ বার্তা সংস্তা রয়টার্স এ খবর জানিয়েছে। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, শনিবারের ভূমিকম্পটি নিউ ব্রিটেন অঞ্চলের ১৯৪ কিলোমিটার পূর্বে কেন্দ্রীভূত ছিল।

ভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র একটি সতর্কতা জারি করেছিল, যেখানে পাপুয়া নিউ গিনির কিছু উপকূলীয় এলাকায় তিন মিটার পর্যন্ত ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছিল। তবে পরে সেই সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।

নিকটবর্তী সলোমন দ্বীপপুঞ্জে ০.৩ মিটার উচ্চতার ছোট ঢেউয়ের সম্ভাবনার ব্যাপারে যে সাবধানতা জারি করা হয়েছিল, তাও প্রত্যাহার করা হয়েছে।
নিউ ব্রিটেন দ্বীপের জনসংখ্যা পাঁচ লাখের একটু বেশি। তবে সেখানে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পাপুয়া নিউ গিনি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ বা ‘আগ্নেয় বৃত্তে’ অবস্থিত, যা প্রশান্ত মহাসাগরের চারপাশে বিস্তৃত একটি ভূকম্পন সক্রিয় এলাকা এবং যেখানে বিশ্বের অধিকাংশ ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে।

/এস/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের