ইহুদিবিদ্বেষী হামলার অভিযোগে ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৬ আগস্ট ২০২৫, ১৪:৪৬ আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৪:৪৬

ইরানের রাষ্ট্রদূত আহমদ সাদেগিকে অস্ট্রেলিয়া ছাড়তে সাত দিন সময় দেয়া হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সিডনি ও মেলবোর্নে ইহুদিবিদ্বেষী হামলার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সংবাদ সম্মেলনে অ্যান্থনি আলবানিজ জানান, গত বছর অক্টোবর মাসে সিডনির একটি ক্যাফেতে অগ্নিসংযোগ এবং ডিসেম্বরে মেলবোর্নের একটি সিনাগগে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে ইরানের যোগসূত্র খুঁজে পেয়েছে গোয়েন্দা সংস্থাগুলো।

আলবানিজ আরও বলেন, এই দুটি ঘটনা ছিল আমাদের সমাজের ঐক্যকে দুর্বল করা এবং বিভেদ সৃষ্টি করার প্রচেষ্টা।

রাষ্ট্রদূত আহমদ সাদেগি এবং আরও তিনজন কর্মকর্তাকে অস্ট্রেলিয়া ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া তার নিজস্ব কূটনীতিকদেরও তেহরান থেকে সরিয়ে নিয়েছে। ইরান এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের প্রধান মাইক বার্জেস জানান, ইরান ২০ অক্টোবর সিডনির লুইস কন্টিনেন্টাল কিচেনে এবং ৬ ডিসেম্বর মেলবোর্নের আদাস ইসরায়েল সিনাগগে চালানো হামলায় নিজের সম্পৃক্ততা গোপন করার চেষ্টা করেছে।

গোয়েন্দা সংস্থাগুলো আরও পেয়েছে যে, অস্ট্রেলিয়ায় সংঘটিত অন্য ইহুদিবিদ্বেষী ঘটনাগুলোর পেছনেও সম্ভবত ইরান রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইরানের মিত্র হামাস ইসরায়েলের ওপর হামলা চালানোর পর থেকে, গাজায় আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েলি সেনাবাহিনী। এরপর থেকেই অস্ট্রেলিয়ায় ইহুদি স্কুল, ঘরবাড়ি,যানবাহন ও সিনাগগে হামলার ঘটনা ঘটেছে। একই সময়ে নাগরিক সমাজভিত্তিক সংগঠন ইসলামবিদ্বেষী ঘটনা বৃদ্ধির কথাও নথিভুক্ত করেছে।

মঙ্গলবার প্রকাশিত তথ্যগুলোকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলে বর্ণনা করেন আলবানিজ।

পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম অস্ট্রেলিয়া কোনও রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো।

ওং বলেন, অস্ট্রেলিয়া তেহরানের সঙ্গে কিছু কূটনৈতিক সংযোগ বজায় রাখবে। তবে কর্মীদের নিরাপত্তার কারণে ইরানে তাদের দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

অস্ট্রেলিয়ানদের ইরান ভ্রমণ না করার আহ্বানও জানিয়েছেন তিনি। সেই সঙ্গে যারা বর্তমানে ইরানে আছেন তাদের এখনই দেশটি ত্যাগের অনুরোধ জানিয়েছেন।  

আলবানিজে বলেন, তার সরকার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবে।

ক্যানবেরায় ইসরায়েলি দূতাবাস ইরানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

/এস/
সম্পর্কিত
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বশেষ খবর
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির