ইথিওপিয়ার গির্জায় মাচা ভেঙে নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক
০২ অক্টোবর ২০২৫, ২০:৫৭আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ২০:৫৭

ইথিওপিয়ায় একটি ধর্মীয় উৎসবে আংশিকভাবে নির্মিত গির্জার ভেতরে কাঠের মাচা ভেঙে পড়ায় অন্তত ৩৬ জন নিহত হয়েছে। পুলিশ ও এক বেঁচে যাওয়া ব্যক্তি জানিয়েছেন, ২০০ জনের বেশি আহত হয়েছে। বুধবার (১ অক্টোবর) ওই গির্জার কাঠের কাঠামোটি ভেঙে পড়ে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্থানীয় পুলিশ প্রধান আহমেদ গেবেয়েহু রাষ্ট্র-সম্পৃক্ত ফানা ব্রডকাস্টিংকে জানান, বুধবার (১ অক্টোবর) আমহারা অঞ্চলের উত্তর শেওয়া জোনের মিনজার শেনকোরা ওরেদার আরেরতি সেন্ট মেরিস চার্চে উপাসকদের ভিড়ে অস্থায়ী ওই কাঠামোটি ভেঙে পড়ে।

গেবেয়েহু বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এক প্রত্যক্ষদর্শী ও বেঁচে যাওয়া ব্যক্তি তাদেসে তেসফায়ে বলেন, নিচে থাকা মানুষদের ওপর মাচাটি হঠাৎ ভেঙে পড়ে। যারা পাশে ছিল তারা কিছুটা বেরিয়ে যেতে পেরেছিল। কিন্তু মাঝখানে যারা ছিল তারা প্রাণ হারিয়েছে। 

ঘটনার একদিন পরও ভুক্তভোগীদের জুতা ও স্যান্ডেল ভাঙা ইটপাথর ও ছিঁড়ে যাওয়া মাচার খুঁটির পাশে স্তূপ হয়ে পড়ে ছিল। গির্জার সদ্য রঙ করা গম্বুজের নিচে এখনও জট পাকানো মাচার অবশিষ্টাংশ ঝুলে রয়েছে।

/এস/
সম্পর্কিত
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
সর্বশেষ খবর
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ