ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২১ জুলাই ২০২৬, ২০:২৪আপডেট : ২১ জুলাই ২০২৬, ২০:২৪

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে আবুল কাশেম (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকালে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সন্ধ্যা সোয়া ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

নিহতের ভাতিজি সুরমা আক্তার বলেন, কয়েক দিন আগে আবুল কাশেম গ্রামের বাড়ি শরীয়তপুরে গিয়েছিলেন। মঙ্গলবার বিকালে সেখান থেকে মোটরসাইকেলে করে ঢাকায় ফিরছিলেন।

উদ্ধারকারী এক পথচারীর ভাষ্য, ধোলাইপাড় এলাকা হয়ে যাত্রাবাড়ীমুখী মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান তিনি। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

সুরমা আক্তার জানান, আবুল কাশেমের মিরপুরের শেওড়াপাড়ায় রড-সিমেন্টের ব্যবসা ছিল। বর্তমানে ব্যবসা বন্ধ ছিল।

আবুল কাশেম শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা গ্রামের মৃত ফজরুল হকের ছেলে। তিনি রাজধানীর কাফরুলের পূর্ব শেওড়াপাড়ায় বসবাস করতেন। তিনি দুই ছেলের জনক।

/এসএনকে/এম/
সম্পর্কিত
ঝিনাইদহে দুর্ঘটনার কবলে বাস, আহত ২৫
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে বাবা-মায়ের মৃত্যু
সর্বশেষ খবর
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত