বিদেশি শিক্ষার্থীদের ব্রিজিং ভিসা বন্ধের প্রস্তাব অস্ট্রেলিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুন ২০২৬, ১৫:৫৫আপডেট : ০৯ জুন ২০২৬, ১৫:৫৫

অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের একটি অংশের বিরুদ্ধে আশ্রয় ও অভিবাসন ব্যবস্থার অপব্যবহারের অভিযোগ তুলেছেন ওয়ান নেশন পার্টির নেতা পলিন হ্যানসন। তার দাবি, কিছু শিক্ষার্থী পড়াশোনার উদ্দেশ্যে নয়, বরং অর্থনৈতিক সুবিধা পাওয়ার লক্ষ্যেই দেশটিতে অবস্থান করছে।

মঙ্গলবার (৯ জুন) এক ঘোষণায় হ্যানসন বলেন, অভিবাসন ব্যবস্থা অপব্যবহারের শিকার হচ্ছে এবং এর প্রভাব আবাসন সংকটসহ বিভিন্ন ক্ষেত্রে পড়ছে।

তার প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী, বিদেশি শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ায় অতিরিক্ত পড়াশোনার জন্য আবেদন করতে চাইলে তাদের আগে নিজ দেশে ফিরে যেতে হবে।

হ্যানসন অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোরও সমালোচনা করেন। তার ভাষায়, এসব প্রতিষ্ঠান বিদেশি শিক্ষার্থীদের সহজ অর্থের প্রতি আসক্ত এবং ব্যবস্থার অপব্যবহারে তারা সহযোগী ভূমিকা পালন করছে। তিনি বলেন, এই ব্যক্তিদের অনেকেই এমন বাসস্থানে অবস্থান করছেন এবং এমন সেবা গ্রহণ করছেন, যা সবার আগে অস্ট্রেলিয়ানদের জন্য হওয়া উচিত।

হ্যানসনের দাবি, কিছু শিক্ষার্থীর পড়াশোনার কোনও প্রকৃত উদ্দেশ্য নেই। বরং তারা উচ্চ মজুরি ও অর্থনৈতিক সুবিধা পাওয়ার জন্য ব্যবস্থার সুযোগ নিচ্ছে।

তার অভিযোগ, অনেক বিদেশি শিক্ষার্থী প্রথমে স্টুডেন্ট ভিসা নিয়ে অস্ট্রেলিয়ায় আসে, এরপর পড়াশোনা ছেড়ে দিয়ে বিভিন্ন নিম্নমানের শিক্ষা প্রতিষ্ঠান বা কোর্সে আবেদন করে। এ সময় তারা ব্রিজিং ভিসার আওতায় থেকে কাজ করা, বাসস্থান পাওয়া এবং বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পায়।

তিনি বলেন, নতুন স্টাডি ভিসার আবেদন নিষ্পত্তি হতে গড়ে প্রায় ২০০ দিন সময় লাগে। আবেদন প্রত্যাখ্যাত হলে তারা আপিল করে, যার নিষ্পত্তিতে গড়ে আরও ৬৪ সপ্তাহ সময় লাগে এবং এই সময়ও তারা ব্রিজিং ভিসায় অবস্থান করে।

হ্যানসনের মতে, অনেকেই যথাযথ ভিত্তি না থাকা সত্ত্বেও আশ্রয়ের আবেদন করে। কারণ, এমন আবেদন নিষ্পত্তিতে গড়ে প্রায় তিন বছর সময় লাগে। আবেদন প্রত্যাখ্যাত হলেও তারা আবার আপিল করে অস্ট্রেলিয়ায় আরও দীর্ঘ সময় অবস্থান করতে পারে। তিনি দাবি করেন, তিন বছরের ব্যবধানে ব্রিজিং ভিসায় থাকা বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার থেকে বেড়ে ১ লাখ ৭ হাজারে পৌঁছেছে।

বিশ্ববিদ্যালয়গুলোর সমালোচনা করে হ্যানসন বলেন, বিদেশি শিক্ষার্থীদের অর্থের ওপর নির্ভরশীলতা প্রতিষ্ঠানগুলোকে সমস্যার অংশে পরিণত করেছে। তার মতে, বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করার লক্ষ্যেই অনেক বিশ্ববিদ্যালয় সিডনিতে ক্যাম্পাস ও কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরও বলেন, বিদেশি শিক্ষার্থীদের ওপর নির্ভরশীলতা কমিয়ে অস্ট্রেলিয়ানদের শিক্ষার প্রয়োজনকে অগ্রাধিকার দিতে বিশ্ববিদ্যালয়গুলোকে বাধ্য করা উচিত।

হ্যানসনের প্রস্তাবিত নীতিতে বলা হয়েছে, কোনও বিদেশি শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দিলে তাকে আর ব্রিজিং ভিসা দেওয়া হবে না এবং এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগও থাকবে না।

সূত্র: ওয়ান নেশন পার্টির নেতা পলিন হ্যানসনের মিডিয়া রিলিজ থেকে নেওয়া 

/এএস/
সম্পর্কিত
তৃণমূল কার্যালয়ে মমতার ঘনিষ্ঠ সহযোগীর ঝুলন্ত মরদেহ, পাশে মিলল চিরকুট
তিন দেশে শক্তিশালী ভূমিকম্প, জেগে উঠছে কি ‘রিং অব ফায়ার’?
ভিসার মেয়াদ শেষ হলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের দেশে ফিরতে হবে: কানাডা
সর্বশেষ খবর
তৃণমূল কার্যালয়ে মমতার ঘনিষ্ঠ সহযোগীর ঝুলন্ত মরদেহ, পাশে মিলল চিরকুট
তৃণমূল কার্যালয়ে মমতার ঘনিষ্ঠ সহযোগীর ঝুলন্ত মরদেহ, পাশে মিলল চিরকুট
সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা: ১৫ জনের নামে মামলা
সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা: ১৫ জনের নামে মামলা
কাপ্তাই লেকের অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
কাপ্তাই লেকের অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
আমরা স্বপ্ন দেখতাম, কিন্তু এমন জয় আশা করিনি: আকরাম খান 
আমরা স্বপ্ন দেখতাম, কিন্তু এমন জয় আশা করিনি: আকরাম খান 
সর্বাধিক পঠিত
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
এই ৫ বছরে সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা
এই ৫ বছরে সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা
শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে পাওয়া গেলো যা
শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে পাওয়া গেলো যা