এই ৫ বছরে সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৬, ১৯:৩৬আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১৯:৩৬

আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদর আসনের জন্য নিজেকে ‘প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের নির্বাচনি এলাকার মানুষের উদ্দেশে দেওয়া বক্তব্যে তাকে এ কথা বলতে শোনা যায়।

ভিডিওতে আমির হামজা বলেন, ‘আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমি প্রধানমন্ত্রী। যে বাজেটগুলো সরকার দেবে, ওটা দেবে আমির হামজার হাতে। এটা কি কোনও ফেরেশতার হাতে দেবে? আর ফেরেশতারা গিয়ে বলে আর দলের মানুষ নাচে, আর বলে না করে দিয়েছে। সে কি তার বাপের টাকা নিয়ে এসে কাজ করবে? এই পাগলামিগুলো আর বিশ্বাস করা যাবে না।’

তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে এবং কোন অনুষ্ঠানে বক্তব্যটি দেওয়া হয়েছিল, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া-৩ আসনের উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদারত্ব ও বিভিন্ন বিষয় নিয়ে সংসদ সদস্য আমির হামজা এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের মধ্যে টানাপোড়েন চলছে। তাকে ইঙ্গিত করেই এই বক্তব্য দেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকেই। এর আগে আমির হামজা কুষ্টিয়া মেডিক্যাল কলেজের উন্নয়ন ও বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়েও প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন।

/এএম/ 
সম্পর্কিত
বয়সে ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন, নায়িকা বললেন, ‘ভাই, শান্ত হোন’
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার
সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা জারজ, রাজপথে নামলে দুদিনও টিকতে পারবেন না: আমির হামজা
সর্বশেষ খবর
ইইউর পোশাক বাজারে ধস, ছয় মাসে বাংলাদেশের রফতানি কমলো ১৬.৪৩ শতাংশ
ইইউর পোশাক বাজারে ধস, ছয় মাসে বাংলাদেশের রফতানি কমলো ১৬.৪৩ শতাংশ
সুকান্ত ভট্টাচার্যের ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ
সুকান্ত ভট্টাচার্য: জন্মশতবর্ষসুকান্ত ভট্টাচার্যের ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ
বঙ্গবন্ধুর অবদান স্বীকারের পাশাপাশি তার শাসনামলের মূল্যায়ন জরুরি: সিপিবি
বঙ্গবন্ধুর অবদান স্বীকারের পাশাপাশি তার শাসনামলের মূল্যায়ন জরুরি: সিপিবি
বিমান উড্ডয়নের আগে কেবিন ক্রু কেন এত কিছু পরীক্ষা করেন
বিমান উড্ডয়নের আগে কেবিন ক্রু কেন এত কিছু পরীক্ষা করেন
সর্বাধিক পঠিত
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
আবার বন্ধ এক্সিলারেটের এলএনজি টার্মিনাল
আবার বন্ধ এক্সিলারেটের এলএনজি টার্মিনাল