তুরস্কে রুশ রাষ্ট্রদূতের ওপর বন্দুকধারীর হামলা

বিদেশ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০১৬, ২২:৩৭আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ২৩:২০

আন্দ্রেই কারলভ তুরস্কের আংকারায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। হামলায় রুশ রাষ্ট্রদূত গুরুতর আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় একটি আর্ট গ্যালারি পরিদর্শনের সময় এ হামলার ঘটনা ঘটে। তুরস্কের সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। সিরিয়ায় রুশ সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভের একদিন পরই এ হামলার ঘটনা ঘটল।

তুরস্কে রুশ রাষ্ট্রদূতের ওপর বন্দুকধারীর হামলা

হামলার বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, রুশ রাষ্ট্রদূত গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার সর্বশেষ পরিস্থিতির কোনও তথ্য পাওয়া যায়নি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ‘তুর্কিদের চোখে রাশিয়া’ শিরোনামের প্রদর্শনীতে বক্তব্য দেওয়ার সময় কারলভকে লক্ষ্য করে গুলি চালানো হয়। রাষ্ট্রদূতকে গুলি করার পর হামলাকারী অনুষ্ঠানের সব অতিথিকে চলে যাওয়ার সুযোগ দেয়।  কারলভকে গুলির পর গ্যালারিতে বন্দুকযুদ্ধ চলে কিছুক্ষণ। হামলায় আহত আরও তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে উপস্থিত হয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু।

সিএনএন তুর্কিকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলাকারী একাই ছিল। হামলাকারীকে ‘আমি এখান থেকে জীবিত ফিরব না’ বলতে শুনেছেন তিনি। রাষ্ট্রদূতকে গুলি করার পর হামলাকারী সিরিয়ার আলেপ্পোর পরিস্থিতি নিয়েও কথা বলে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে,  পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হামলাকারীর মৃত্যু হয়েছে। হামলাকারী রুশ রাষ্ট্রদূতকে লক্ষ্য করে একাধিক গুলি চালিয়েছে।

বিবিসি জানিয়েছে, হামলাকারী ‘আল্লাহ আকবর’ ও ‘আলেপ্পোর কথা ভুলে যেও না’ বলে চিৎকার করেছে। হামলার মোটিভ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। হামলাকারীর নামও প্রকাশ করা হয়নি এখন পর্যন্ত। বিবিসির প্রতিনিধিরা জানিয়েছেন, পুলিশের পরিচয়পত্র দেখিয়ে হামলাকারী গ্যালারিতে প্রবেশ করে বলে শোনা যাচ্ছে।

তুরস্কে রুশ রাষ্ট্রদূতের ওপর বন্দুকধারীর হামলা

অনুষ্ঠানটির ভিডিওতে দেখা যায়, স্যুট পরিহিত সুদর্শন এক যুবক হাতে রিভলবার নিয়ে চিৎকার করছে।

২০১৩ সাল থেকে আন্দ্রেই কারলভ তুরস্কে রুশ রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূত্র: বিবিসি, আল-জাজিরা।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম