নির্বাচনে হ্যাকিং: মার্কিন অভিযোগ শুনতে শুনতে ‘ক্লান্ত’ রাশিয়া

বিদেশ ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৭, ২২:৩৩আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১০:৫৭

নির্বাচনে হ্যাকিং: মার্কিন অভিযোগ শুনতে শুনতে ‘ক্লান্ত’ রাশিয়া সদ্য সমাপ্ত মার্কিন নির্বাচনকে প্রভাবিত করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রাশিয়া হ্যাকিং ঘটিয়েছে, যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের প্রেক্ষিতে মুখ খুলেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কোতে সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্রের এ অভিযোগ শুনতে শুনতে রাশিয়া ‘ক্লান্ত’। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

শুক্রবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদন তুলে ধরা ও হ্যাকিংয়ে পুতিনের নির্দেশ দেওয়ার বিষয়ে এই প্রথম প্রতিক্রিয়া জানালো রাশিয়া।

পেসকভ যুক্তরাষ্ট্রের এ অভিযোগকে ‘উইচ-হান্ট’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের এ অভিযোগ ভিত্তিহীন। মার্কিন নির্বাচনে ঘটা হ্যাকিংয়ে রাশিয়া কোনওভাবেই জড়িত ছিল না।

গত সপ্তাহে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পও হ্যাকিংয়ের ঘটনাকে উইচ-হান্ট হিসেবে আখ্যায়িত করেছিলেন।  অভিযোগ ওঠার পর থেকেই ট্রাম্প হ্যাকিংয়ে রুশ সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে আসছিলেন। তবে রবিবার ট্রাম্পের সম্ভাব্য চিফ অব স্টাফ রেইন্স প্রেইবাস জানান যে, হ্যাকিং নিয়ে মার্কিন গোয়েন্দাদের প্রতিবেদন মেনে নিয়েছেন তিনি। তবে তিনি এটা জানাননি যে, ট্রাম্প হ্যাকিংয়ে রাশিয়ার জড়িত থাকার বিষয়টি মেনে নিয়েছেন কিনা।

হ্যাকিংয়ে রুশ সংশ্লিষ্টতার অভিযোগে এর মধ্যেই বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ৩৫জন রুশ কূটনৈতিককে বহিষ্কার করেছেন। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম