মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে পাল্টা পদক্ষেপের কথা বলার সময় হয়নি: পুতিন

বিদেশ ডেস্ক
১৭ জুন ২০১৭, ১৭:৫৯আপডেট : ১৭ জুন ২০১৭, ১৮:০২

ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র যে নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে তাতে উভয় দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করবে। কিন্তু পাল্টা পদক্ষেপের নেওয়ার বিষয়টি বলার মতো সময় এখনও হয়নি। শনিবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ এ খবর জানিয়েছে।

গত সপ্তাহে মার্কিন সিনেটে সর্বসম্মতভাবে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব পাস হয়েছে। সিনেটের পক্ষ থেকে কংগ্রেসের অনুমোদন লাভের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে বাধ্য করা হয়েছে। এর ফলে রাশিয়ার বিরুদ্ধে বর্তমানে জারি থাকা নিষেধাজ্ঞাগুলোও প্রত্যাহারের সুযোগ পাচ্ছেন না ট্রাম্প।

সিনেটে নতুন নিষেধাজ্ঞা পাস হওয়ার পর প্রতিক্রিয়ায় পুতিন বলেন, অবশ্যই এটা রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ককে জটিলতায় ফেলে দেবে। আমি মনে করি এটা ক্ষতিকর। ফলে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আমাদের পাল্টা পদক্ষেপের কথা প্রকাশ্যে বলার মতো সময় এখনও হয়নি।

২০১৪ সালের পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার বাণিজ্যে ধস নামে। ওই সময় মস্কো ইউক্রেন থেকে ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করে। এরপর পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে। তখন পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়া পশ্চিমা দেশগুলো থেকে খাবার আমদানী নিষিদ্ধ করে।

২০১৬ সালের মার্কিন নির্বাচনে হ্যাকিংয়ের মাধ্যমে হস্তক্ষেপের অভিযোগে তৎকালীন বারাক ওবামার প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের