ডলারের ওপর নির্ভরতা কমাতে উদ্যোগ নিচ্ছে রাশিয়া

বিদেশ ডেস্ক
০৭ আগস্ট ২০১৭, ২২:৪২আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ২২:৪২

আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত আর্থিক ব্যবস্থা মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ নিচ্ছে রাশিয়া। সোমবার রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এই তথ্য জানিয়েছেন। রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ’র বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।

ডলারের ওপর নির্ভরতা কমাতে উদ্যোগ নিচ্ছে রাশিয়া

রিয়াবকভ জানান, রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপের পর পাল্টা পদক্ষেপ হিসেবে এই উদ্যোগ নিচ্ছে রাশিয়া। তিনি বলেন, ‘মুদ্রা নিষ্পত্তির ক্ষেত্রে আমরা ডলারের ওপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি আমদানি কমানোর প্রতি বিশেষ নজর দিচ্ছি। আমরা আমদানী পণ্যের পরিমাণ কমিয়ে নিজস্ব পণ্য উৎপাদনের ওপর জোর দিতে যাচ্ছি।’

রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, এসব পদক্ষেপ নেওয়া রাশিয়ার অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এদিকে, রাশিয়া ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকোমিনিকেশন সিস্টেম বা সুইফ্ট থেকে বের হয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।  আন্তর্জাতিক বাজারে বৈদেশিক মুদ্রার লেনদেন সুইফ্ট সিস্টেমের মাধ্যমে অতি দ্রুততার সঙ্গে করা হয়ে থাকে।

উল্লেখ্য, বুধবার ট্রাম্প কংগ্রেসে পাস হওয়া রুশ নিষেধাজ্ঞার বিলে স্বাক্ষর করেছেন। এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ। এর সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়া কর্তৃক ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখলের ঘটনা। এই নিষেধাজ্ঞার মাধ্যমে এসব ঘটনায় রাশিয়াকে শাস্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে চায় মার্কিন কংগ্রেস।

রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন নিষেধাজ্ঞাকে মস্কোর বিরুদ্ধে ‌পূর্ণাঙ্গ বাণিজ্যযুদ্ধের ঘোষণা' বলে আখ্যায়িত করেছেন রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ।

মার্কিন কংগ্রেসে নিষেধাজ্ঞার বিলটি পাস হওয়ার পরই পাল্টা পদক্ষেপ নেয় রাশিয়া। দেশটিতে দায়িত্বপালনরত ৭৫৫ মার্কিন কূটনীতিককে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো দূতাবাস ছাড়াও একাতেরিনবার্গ, ব্লাদিভোস্তোক ও সেন্ট পিটার্সবার্গে কনস্যুলেটগুলো থেকেও কূটনীতিককে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন পুতিন।  সূত্র: রয়টার্স

/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম