অ্যাসাঞ্জের বিরুদ্ধে রুশ সরকারের নথি ফাঁস না করার অভিযোগ

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০১৭, ১৩:৩৪আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ১৩:৩৫

অ্যাসাঞ্জের বিরুদ্ধে রুশ সরকারের নথি ফাঁস না করার অভিযোগ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন সরকার ও বড় কর্পোরেশনগুলোর গোপন নথি ফাঁসকারী সাড়া জাগানো বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে অভিযোগ উঠেছে রাশিয়ার সরকারের দুর্নীতির অনেক নথি প্রকাশ করা হচ্ছে না। অ্যাসাঞ্জ তা প্রকাশের ক্ষেত্রে অজুহাতের পর অজুহাত খাড়া করছেন। মার্কিন সংবাদমাধ্যম ফরেন পলিসি একটি চ্যাটের সূত্র ধরে এমনটি দাবি করেছে।

যে সূত্র থেকে ফরেন পলিসি চ্যাটের তথ্য পেয়েছে সেই সূত্রের দাবি, এসব তথ্য প্রকাশ করা হলে রাশিয়ার সরকারের কর্মকাণ্ড বেরিয়ে আসত। মানুষ জানতে পারত রাশিয়ার গোয়েন্দা সংস্থা উইকিলিকসকে নিয়ন্ত্রণ করছে না। উইকিলিকসের অনেক কর্মী ও সেচ্ছাসেবী বা তাদের পরিবার রুশ সরকারের দুর্নীতি ও নির্মমতার শিকার হয়েছে।

ওই সূত্র বলেন, আমরা নিশ্চিত ছিলাম উইকিলিকস এসব প্রকাশ করবে। কিন্তু অ্যাসাঞ্জ একের পর এক অজুহাত দেখিয়ে তা প্রকাশ করছেন না।

খবরে বলা হয়েছে, উইকিলিকসের কাছে রুশ সরকারের যে নথি রয়েছে সেগুলোর পরিমাণ প্রায় ৬৮ গিগাবাইটের মতো। এসব নথির মধ্যে রয়েছে, ২০১৪ সালে ইউক্রেনে রুশ সরকারের ভূমিকা নিয়ে অনেকগুলো নথি। হ্যাকিংয়ের মাধ্যমে এসব নথি সংগ্রহ করা হয়েছে।

উইকিলিকস দাবি করেছে, যেসব নথি প্রকাশ করা হয়নি বলে অভিযোগ করা হচ্ছে সেগুলো নিশ্চিত হওয়া যায়নি অথবা আগেই অন্য কোথাও প্রকাশিত হয়েছে। দেশ বিবেচনা করে কোনও নথি প্রকাশ থেকে বিরত থাকে না উইকিলিকস।

২০১৬ সালের মার্কিন নির্বাচনের প্রচারণার সময় ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারণা চেয়ারম্যান জন পডেস্টার ইমেইল ফাঁস করার পর থেকেই রাশিয়ার হয়ে কাজ করার অভিযোগ উঠেছে উইকিলিকসের বিরুদ্ধে।  সূত্র: বিজনেস ইনসাইডার।

/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম