সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে ৭ আন্তর্জাতিক কোম্পানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২৪, ১৬:২০আপডেট : ০৮ মে ২০২৪, ১৬:২০

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশের সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে অংশ নিতে এখন পর্যন্ত ৭টি আন্তর্জাতিক কোম্পানি  দরপত্র কিনেছে। গত মার্চ মাসে পেট্রোবাংলা সাগরে তেল গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে।

বুধবার (৮ মে) রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে অনুষ্ঠিত এক সেমিনার শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। নসরুল হামিদ বলেন, বাংলাদেশের সমুদ্রে কাজ করার অনেকেই আগ্রহ প্রকাশ করেছে, করছে। আজকের সেমিনারেও ১৫টির বেশি আন্তর্জাতিক কোম্পানি অংশ নিয়েছে।

তিনি বলেন, দরপত্রে দেশের স্বার্থের পাশাপাশি বিনিয়োগকারী কোম্পানির স্বার্থও দেখা হয়েছে। ফলে এবারের দরপত্র নিয়ে বেশ আশাবাদী।

প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, আগের দরপত্রের তুলনায় নতুন দরপত্রে অনেক পার্থক্য। এখন অনেক সুবিধা বেড়েছে। এখন দুই পক্ষের জন্যই লাভজনক চুক্তি করা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা মধ্যম পন্থা অবলম্বন করে একটি পিএসসি (উৎপাদন বন্টন চুক্তি) করেছি।’

উপদেষ্টা বলেন, ‘শেভরন দেশে নতুন করে ৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এটাই প্রমাণ করে আমাদের দেশ কতটা বিনিয়োগ সম্ভাবনাময়।’

/এসএনএস/এফএস/
সম্পর্কিত
নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩
বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
পেছাতে পারে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ