রাশিয়ায় ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি আরব

বিদেশ ডেস্ক
০৫ অক্টোবর ২০১৭, ১৭:৪৫আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ২১:০০

রাশিয়ার সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব। এ বিনিয়োগের পরিমাণ ১ হাজার কোটি ডলার। রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)- এর সঙ্গে অংশীদারিত্বে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) এই বিনিয়োগ করবে।

রাশিয়া সফরে সৌদি বাদশা

মঙ্গলবার আরডিআইএফ প্রধান কিরিল ডিদমিত্রিয়েভ রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে বলেন, আমরা চূড়ান্ত চুক্তিতে একমত হয়েছি। চুক্তির আলোকে আমরা অংশীদারিত্বের ভিত্তিতে ১ হাজার ডলার বিনিয়োগ করা হবে রাশিয়ার ভূখণ্ডে। আগামী ৪-৫ বছরে এই বিনিয়োগ বাস্তবায়ন করা হবে।

কিরিল জানান, প্রথম চার থেকে পাঁচটি চুক্তি আগামী ২-৩ মাসের মধ্যে সম্পন্ন হতে পারে। এই বিনিয়োগ চীন, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশকে রাশিয়ায় বিনোয়েগে উৎসাহিত করবে।

আরডিআইএফ প্রধান আরও জানান, পিআইএফ কৃষি, ওষুধ, আবাসন খাতে বিনিয়োগে আগ্রহী। এই যৌথ অংশীদারিত্ব অন্য দেশে বিনিয়োগের বিষয়টি একেবারে বাদ দেয়নি।

রাশিয়ান ইনভেস্টমেন্ট ফান্ড আরও একটি সহযোগিতা চুক্তি করেছে সৌদি অ্যারাবিয়ান জেনারেল ইনভেস্টমেন্ট অথরিটির সঙ্গে। এই চুক্তির আওতায় আরবের বাজারে রাশিয়ার কোম্পানিগুলোর নেতৃত্ব দেবে।

এর আগে গত মাসে রাশিয়া ও সৌদি আরব বেশ কয়েকটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। সূত্র: রাশিয়া টুডে।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের