সিরিয়ায় পশ্চিমাদের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি রাশিয়ার

বিদেশ ডেস্ক
১৪ এপ্রিল ২০১৮, ১৭:০৫আপডেট : ১৪ এপ্রিল ২০১৮, ২০:৩৩

যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্যের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী ধ্বংস করেছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটি জানিয়েছে, সিরিয়ার বেসামরিক ও সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এগুলোর মধ্যে অন্তত ৭১টি ধ্বংস করা হয়েছে।

সিরিয়ায় পশ্চিমাদের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি রাশিয়ার

বিদ্রোহী নিয়ন্ত্রিত শহরে রাসায়নিক হামলার অভিযোগ তুলে শুক্রবার দিবাগত রাতে সিরিয়ার তিনটি স্থাপনা লক্ষ্য করে যৌথ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্য। রাজধানী দামেস্ক ও হোমস শহরের ওই তিনটি স্থাপনায় আসাদ সরকার রাসায়নিক অস্ত্র উৎপাদন করতো বলে অভিযোগ করে আসছে এসব দেশ। এসব স্থাপনা লক্ষ্য করে এরই মধ্যে শতাধিক মিসাইল হামলা চালানো হয়েছে। দামাস্কাসের একটি রাসায়নিক গবেষণাগার ধ্বংস হওয়ার কথা স্বীকার করেছে সিরিয়া। রাসায়নিক অস্ত্র উৎপাদন বন্ধ না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ার মিত্র রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চালানো এই হামলার জবাব দেওয়া হবে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার কাজে রুশ বিমানবাহিনী জড়িত ছিল না। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ১০০টিরও বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সিরিয়া বেসামরিক ও সামরিক স্থাপনায় নিক্ষেপ করেছে। লোহিত সাগরে মোতায়েনকৃত দুটি মার্কিন যুদ্ধজাহাজ থেকে সিরিয়ার হোমস প্রদেশে এই হামলা চালানো হয়।

এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার আল-ডুমাইর সামরিক বিমানবন্দরে ১২টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবক’টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

এর আগে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দাবি করা হয়েছিল, পশ্চিমাদের ছোড়া কোনও ক্ষেপণাস্ত্র সিরিয়ায় মোতায়েনকৃত রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এলাকায় আঘাত করেনি। সূত্র: রাশিয়া টুডে।

 

/এএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম