রাশিয়াকে বিচ্ছিন্ন করার উদ্যোগ ব্যর্থ হয়েছে: পুতিন

বিদেশ ডেস্ক
১৭ জুলাই ২০১৮, ১২:৪০আপডেট : ১৭ জুলাই ২০১৮, ১৬:০৩

ফিনল্যান্ডের হেলসিংকিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে অনেক কিছুই ভালো দিকে পরিবর্তিত হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন তিনি।

রাশিয়াকে বিচ্ছিন্ন করার উদ্যোগ ব্যর্থ হয়েছে: পুতিন

ট্রাম্পের সঙ্গে বৈঠকের বিষয়ে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেছেন, আমি মনে করি আপনারাই দেখতে পাচ্ছেন রাশিয়াকে বিচ্ছিন্ন করতে পশ্চিমা উদ্যোগ সফল হয়নি। তারা কখনও সফল হতে পারবে না।

সাক্ষাৎকারে পুতিন আন্তর্জাতিক নিরাপত্তা ও অর্থনীতিতে রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে দাবি করেন, জ্বালানির বাজারে রাশিয়ার অবদান বিশাল। ফলে মস্কোকে বিচ্ছিন্ন বা নিষেধাজ্ঞার আওতায় আনা মুশকিল।

পুতিন বলেন, আজকের বৈঠকে অনেক কিছুই ভালো দিকে পরিবর্তিত হয়েছে। এই বৈঠক ছিল শুরুর পথ, এটা মাত্র শুরু। আজ আমরা ভালো যাত্রা শুরু করেছি।

পারমাণবিক চুক্তির মেয়াদ বাড়াতে রাশিয়া প্রস্তুত রয়েছে জানিয়ে পুতিন বলেন, ২০২১ সালে স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে,  তখন আমরা কী করব? আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে পুনরায় আশ্বস্ত করে জানিয়েছি, রাশিয়া চুক্তির মেয়াদ বাড়ানোর পক্ষে। কিন্তু আমাদের আমেরিকান অংশীদারদের সঙ্গে কিছু নির্দিষ্ট বিষয়ে আগে একমত হতে হবে।

রুশ প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্র পুরোপুরি চুক্তিটি অনুসরণ করছে না। কিন্তু বিষয়গুলো দেখার দায়িত্ব বিশেষজ্ঞদের। রাশিয়া যেসব নতুন অস্ত্র মোতায়েন করেছে সেগুলো এবিএম (ক্ষেপণাস্ত্রবিরোধী) চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করার জন্য।

যুক্তরাজ্যে নার্ভ গ্যাস হামলার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন রুশ প্রেসিডেন্ট।

ইউক্রেন ও জর্জিয়াকে ন্যাটো নতুন সামরিক মিত্র হিসেবে গ্রহণ করতে পারার বিষয়ে পুতিন বলেন, আমাদের সীমান্তের দিকে ন্যাটোর অবকাঠামো স্থানান্তর করাটা হুমকি। প্রতিক্রিয়া হবে খুব খারাপ। সূত্র : স্পুটনিক নিউজ

/এএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম