যুক্তরাষ্ট্র ফিলিস্তিন-ইসরায়েল সংকট সমাধানে ব্যর্থ হবে: রাশিয়া

বিদেশ ডেস্ক
২৩ ডিসেম্বর ২০১৮, ১০:০৩আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ১০:০৪

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্র একা ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানে সফল হবে না। ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে শনিবার তিনি এই মন্তব্য করেছেন। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ফিলিস্তিন-ইসরায়েল সংকট সমাধানে ব্যর্থ হবে: রাশিয়া

ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্রের গুরুত্ব আমরা জানি। তাদের ছাড়া এই সংকট সমাধান সফল হবে না। কিন্তু তাদের বোঝা উচিত যে, তারাও একা কোনও সমাধান করতে পারবে না।

রুশ পররাষ্ট্রমন্ত্রী আবারও জানান, এই সংকট সমাধানে আন্তর্জাতিক উদ্যোগে আলোচনা হওয়াই সবচেয়ে ভালো। এতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া মিলিতভাবে আরব লিগের সঙ্গে বসতে পারে।

ইসরায়েলের নিরাপত্তার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ল্যাভরভ। তিনি বলেনে, ফিলিস্তিনের সঙ্গে আমাদের যেমন বিশেষ সম্পর্ক রয়েছে তেমনি ইসরায়েলের সঙ্গেও। আমরা চাই এমন কোনও সমঝোতায় পৌঁছাতে যাতে করে নিরাপত্তা খাতে ইসরায়েলের আইনি স্বার্থ নিশ্চিত হয়।

ল্যাভরভ জানান, তবে এমন সমঝোতায় ফিলিস্তিনের স্বার্থের হানি হওয়া উচিত না।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম