হরমুজে জাহাজের সুরক্ষায় শক্তি ব্যবহারে প্রস্তুত রাশিয়া: পুতিন

বিদেশ ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০২আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৪

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, হরমুজ প্রণালীতে রুশ জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে শক্তি ব্যবহারে প্রস্তুত রয়েছে মস্কো। বৃহস্পতিবার ইস্টার্ন অর্থনৈতিক ফোরামে দেওয়া ভাষণে তিনি একথা বলেন।

হরমুজে জাহাজের সুরক্ষায় শক্তি ব্যবহারে প্রস্তুত রাশিয়া: পুতিন

ইরান ও ওমানে মধ্য দিয়ে পারস্য উপসাগরে যাওয়ার সরু পথ হরমুজ প্রণালী দিয়েই বিশ্বের সামুদ্রিক তেল বাণিজ্যের ৩০ থেকে ৩৫ শতাংশ সম্পন্ন হয়ে থাকে। প্রতিদিন এই পথ দিয়ে প্রায় এক কোটি ৭০ লাখ ব্যারেল তেল রফতানি করা হয়। এছাড়া পারস্য উপসাগরীয় অঞ্চলের যেকোনও ধরনের সামুদ্রিক যোগাযোগের জন্য পথটি অবশ্যই ব্যবহার করতে হবে। পথটির ওপর ইরাক, কুয়েত, বাহরাইন ও কাতারের সব বন্দর, আরব আমিরাতের বেশিরভাগ বন্দরসহ সৌদি আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দর পুরোপুরি নির্ভরশীল।

পুতিন জানান, হরমুজ প্রণালী ঘিরে যা ঘটছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া। একইসঙ্গে অঞ্চলটিতে জাহাজের অবাধ চলাচল ও সুরক্ষা নিশ্চিত ও উত্তেজনা হ্রাসে সমাধানের উপায় বের করার আহ্বান জানান।

রুশ প্রেসিডেন্ট জানান, একবছর আগে মস্কো হরমুজ প্রণালীর জন্য যুক্তরাষ্ট্রসহ সবগুলো দেশের অংশগ্রহণে একটি আন্তর্জাতিক কাঠামো গড়ে তোলার প্রস্তাব দিয়েছিল।

হরমুজ প্রণালীতে ইরানের ক্রমবর্ধমান প্রভাব বিস্তারকে কেন্দ্র করে অনেকদিন ধরে ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছিল।  জুলাইতে হরমুজ প্রণালী থেকে যুক্তরাজ্যের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ আটক করে ইরানের নিরাপত্তারক্ষীরা। ফলে এ অঞ্চল দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে উদ্বিগ্ন যুক্তরাজ্য চাইছে নিজেদের মতো করে একটি নিরাপত্তা বলয় গড়ে তুলতে।

এই ঘটনার পর পারস্য উপসাগরীয় অঞ্চলে পণ্যবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে সমন্বিত নৌ-প্রহরার প্রস্তাব করে যুক্তরাজ্য। শর্ত সাপেক্ষে এ প্রহরায় যোগ দিতে পারে জার্মানিও। ইউরোপীয় নৌবহর গঠনের প্রস্তাবকে ‘শত্রুভাবাপন্ন’ ও ‘উসকানিমূলক’ বলে মন্তব্য করেছে ইরান। 

/এএ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী