১০ মার্কিন কূটনীতিককে রাশিয়া ত্যাগের নির্দেশ

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০২১, ১৫:১৩আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৫:১৩

মস্কোয় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ১০ কূটনীতিককে রাশিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। মস্কোয় মার্কিন উপ রাষ্ট্রদূত বার্ট গোরম্যানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে ২২ এপ্রিলের মধ্যে রাশিয়া ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, মার্কিন সরকার ওয়াশিংটনে নিযুক্ত রুশ দূতাবাসের কয়েকজন কর্মীর পাশাপাশি নিউ ইয়র্কের রুশ কনস্যুলেট প্রধানকে অবাঞ্ছিত ঘোষণার পর পাল্টা পদক্ষেপ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শিগগিরই যুক্তরাষ্ট্রের আরোপিত ‘অবৈধ নিষেধাজ্ঞা’রও জবাব দেওয়ার কথা জানিয়েছে মস্কো। এদিকে রাশিয়ার ‘জাতীয় নিরাপত্তা’ ইস্যুতে সীমা অতিক্রম না করতে পশ্চিমা দেশগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, রাশিয়ার রেড লাইন অতিক্রম করলে মস্কোর জবাব হবে ‘ত্বরিত ও ভয়াবহ।’ বুধবার জাতির উদ্দেশে দেওয়া বার্ষিক ভাষণে পশ্চিমা দেশগুলোর প্রতি এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। ইউক্রেন সীমান্তে রুশ সেনা সমাবেশ বৃদ্ধিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যেই এ ইস্যুতে নিজ দেশের অবস্থান স্পষ্ট করলেন পুতিন।

পূর্ব ইউক্রেনে রুশ সমর্থিত সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনের সেনাবাহিনীর গত সাত বছরের অস্ত্রবিরতি ভেঙে গিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেড়েছে। যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা ইউক্রেন সীমান্ত থেকে সেনা সমাবেশ প্রত্যাহারের জন্য ক্রেমলিনের প্রতি আহ্বান জানিয়েছে। তবে ইউরোপ-আমেরিকার এমন আহ্বানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পুতিন।

তিনি বলেন, ‘আমি আশা করবো রাশিয়ার রেড লাইন অতিক্রম করার ধৃষ্টতা কেউ দেখাবে না। আর প্রতিটি ক্ষেত্রে রেড লাইন অতিক্রম করার বিষয়টি আমরাই নির্ধারণ করবো। রাশিয়ার একান্ত নিরাপত্তা স্বার্থের বিরুদ্ধে যারা উসকানিমূলক হুমকি সৃষ্টি করবে মস্কো তাদের এমন অনুতপ্ত করবে যে রকম অনুতপ্ত তাদের অতীতে কখনও হতে হয়নি।’

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম