এবার এলো স্পুটনিকের সিঙ্গেল ডোজ ভ্যাকসিন

বিদেশ ডেস্ক
০৭ মে ২০২১, ১৩:১২আপডেট : ০৭ মে ২০২১, ১৩:১২
image

রাশিয়ার উদ্ভাবিত করোনাভাইরাসের স্পুটনিক ভি ভ্যাকসিনের এক ডোজের একটি সংস্করণ অনুমোদন করেছে দেশটির কর্মকর্তারা। বৃহস্পতিবার অনুমোদন পাওয়া এই টিকাটিকে ‘স্পুটনিক লাইট’ নামে অভিহিত করছেন তারা। রুশ কর্মকর্তারা বলছেন দুই ডোজের স্পুটনিক টিকার চেয়ে এক ডোজের টিকাটি একটু কম কার্যকর। তবে এর কার্যকারিতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত মান অনুসরণ করছে। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

রাশিয়ার তৈরি স্পুটনিক ভি টিকাটি বিশ্বের ৬০টি দেশে অনুমোদিত। তবে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) এবং আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) স্পুটনিক ভি অনুমোদন দেয়নি।

স্পুটনিক ভি টিকা তৈরিতে অর্থায়ন করেছে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)। আরডিআইএফ বলছে এক ডোজের টিকাটি ৭৯.৪ শতাংশ কার্যকর। অন্যদিকে দুই ডোজের ভ্যাকসিনটির কার্যকারিতা ৯১.৬ শতাংশ।

স্পুটনিক ভি টিকা রফতানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে রাশিয়া। পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, দশ লাখ স্পুটনিক ভ্যাকসিন আর্মেনিয়ায় পাঠানোর কথা বিবেচনা করছে মস্কো। সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশটিতে ইতোমধ্যে গত মাসে ১৫ হাজার ডোজ পাঠানো হয়েছে। এছাড়া বাংলাদেশও এই টিকা আমদানির কথা বিবেচনা করছে।

/জেজে/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম