মহাকাশে রুশ ছবির শ্যুটিং, নায়িকা ইউলিয়া

ফয়সল আবদুল্লাহ
১৬ মে ২০২১, ১৬:২৬আপডেট : ১৬ মে ২০২১, ১৬:২৬

মহাকাশে প্রথম প্রাণী পাঠিয়ে নাসাকে একচোট দেখে নিয়েছিল রাশিয়া। এরপর নীরবে শুরু হয় মহাকাশ জয়ের একের পর এক বিজয়গাথা। সেই তালিকায় এবার আরেক দফা নাসাসহ গোটা হলিউডকে পেছনে ফেলতে যাচ্ছে রাশিয়া। মহাকাশে হবে রুশ সিনেমার শ্যুটিং। এতে আবার অংশ নেবেন মহাকাশবিদ্যায় অদক্ষ চার ক্রু। যার মধ্যে আছেন রুশ সুপারস্টার ইউলিয়া পেরেসলিড। আপাতত সিনেমার নাম ইংরেজিতে রাখা হয়েছে ‘চ্যালেঞ্জ’। রুশ স্পেস এজেন্সি রসকসমস এ খবর নিশ্চিত করেছে।

মহাশূন্যে শ্যুটিং হতে চলা এ সিনেমার পরিচালক হলেন ক্লিম শেপেঙ্কো।

এর আগে আন্তর্জাতিক স্পেস স্টেশন (আইএসএস) এ সিনেমার শ্যুটিং করার ঘোষণা দিয়েছিল নাসা ও টম ক্রুজ। তারই পরিপ্রেক্ষিতে তড়িঘড়ি কক্ষপথে ক্যামেরা চালাতে চায় রাশিয়া।

আগামী অক্টোবরে রাশিয়ার সয়ুজ মিশনে করে স্পেস স্টেশনে যাবেন সিনেমার কয়েকজন পাত্র-পাত্রী ও ক্রু। তবে তার আগে অভিনেতা-অভিনেত্রীসহ সবাইকেই স্ট্যান্ডার্ড নভোচারী প্রশিক্ষণের ভেতর দিয়ে যেতে হবে। যাচাই করে দেখা হবে তারা প্রচণ্ড ঘূর্ণন গতিতে টিকতে পারেন কিনা। করা হবে ঝাঁকুনি পরীক্ষা ও জিরো গ্র্যাভিটি টেস্ট।

সিনেমার কাহিনি সম্পর্কে যা জানা গেলো তাতে বলা হয়েছে- মহাকাশ অভিযানের সঙ্গে কোনও সম্পর্ক নেই এমন এক মানুষকে নিয়ে এর গল্প। বিভিন্ন ব্যক্তিগত কারণ ও ঋণের বোঝা থেকে বাঁচতে যিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে সোজা চলে গেলেন মহাকাশে। এর বাইরে এ স্পেস-ড্রামার কাহিনি আর জানায়নি রসকসমস।

রসকসমসের সঙ্গে যৌথভাবে এ সিনেমায় কাজ করছে রাশিয়ার চ্যানেল ওয়ান। তারা জানাল, এটি আসলে কোনও সায়েন্স ফিকশন মুভি নয়। অদূর ভবিষ্যতে মহাকাশে মানুষের স্বাভাবিক যাতায়াত নিয়েই এর কাহিনি।

/এএ/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম