পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০২১, ১৮:০৪আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৮:০৪

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। মঙ্গলবার বেনেতের দফতরের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

বেনেতের দফতরের বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পরমাণু কর্মসূচি এবং অন্যান্য আঞ্চলিক নিরাপত্তাজনিত বিষয় নিয়ে আলোচনার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

পুতিনের আমন্ত্রণে আগামী ২২ অক্টোবর রাশিয়ার সোচিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১০ অক্টোবর বিদায়ী জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তবে ওই বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্যের খবর পাওয়া গেছে।

ম্যার্কেল বলেছেন, 'জার্মানি ইরানের সঙ্গে আন্তর্জাতিক পারমাণবিক চুক্তিতে ফিরতে আগ্রহী।' অন্যদিকে এমন পদক্ষেপের বিরোধিতা করে আসছে ইসরায়েল।

/এমপি/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের