শেষ হলো আসিয়ানের সঙ্গে রাশিয়ার প্রথম নৌ মহড়া

বিদেশ ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২১, ১৮:৪০আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৮:৪০

দক্ষিণপূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সঙ্গে প্রথম যৌথ মহড়া সম্পন্ন করেছে রাশিয়া। অঞ্চলটিতে চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই এই মহড়া অনুষ্ঠিত হলো। শনিবার আসিয়ান সদস্য রাষ্ট্র ইন্দোনেশিয়ার নৌবাহিনী এক বিবৃতিতে একথা জানিয়েছে।

খবরে বলা হয়েছে, তিন দিনের এই মহড়াটি ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে অনুষ্ঠিত হয়। এর লক্ষ্য ছিল আসিয়ান সদস্য রাষ্ট্র ও রাশিয়ার নৌবাহিনীর মধ্যে কৌশলগত সমুদ্রসীমায় আন্তকার্যক্ষমতা বৃদ্ধি।

ইন্দোনেশীয় নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এই মহড়ার একটি কৌশলগত প্রভাব রয়েছে। কারণ এটি ইন্দোনেশিয়ার সরকার, আসিয়ান দেশ ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব রচনা করেছে।

দুই ধাপের মহড়ায় আটটি যুদ্ধজাহাজ ও চারটি উড়োজাহাজ অংশগ্রহণ করে। এগুলো অংশগ্রহণকারী দেশ রাশিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ব্রুনেই-এর।  

রুশ যুদ্ধজাহাজ অ্যাডমিরাল পান্তেলিয়েভের কমান্ডার আলেক্সেই বোলোতনিকভকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়েছে, ভ্লাদিভোস্তকে আসিয়ান-রাশিয়ার পরবর্তী মহড়া অনুষ্ঠিত হতে পারে।

/এএ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী